=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

অপেক্ষার অবসান, এবার হাওড়া থেকে দিল্লি অবধি বন্দে ভারত এক্সপ্রেস! জেনে নিন রুট

সহেলি মিত্র, কলকাতাঃ অবশেষে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে দীর্ঘ প্রতীক্ষিত রুটে ছুটতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) ট্রেন। ভাবছেন কোন রুটে? তাহলে জানিয়ে রাখি, সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই বন্দে ভারত এক্সপ্রেসের মতো প্রিমিয়াম ট্রেনকে ছুটতে দেখা যাবে হাওড়া-দিল্লি রুটে (Howrah-Delhi Vande Bharat)। শুনে চমকে গেলেন তো? কিন্তু এখন এমনটাই শোনা যাচ্ছে। চলুন বিশদে জেনে নেওয়া যাক।

এবার হাওড়া-দিল্লি রুটে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস!

রায়বেরেলির মডার্ন কোচ ফ্যাক্টরিতে নির্মিত বন্দে ভারত ট্রেন সেটটি দিল্লি-হাওড়া রুটে পরীক্ষামূলক যাত্রা শুরুর জন্য পাঠানো হয়েছে। এই ট্রেনে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, বর্ধিত সুরক্ষা ব্যবস্থা, প্রিমিয়াম আরাম এবং উন্নত রেল সংযোগ ব্যবস্থা। ব্যস্ত দিল্লি-হাওড়া করিডোরের জন্য ট্রেনটি পরীক্ষামূলকভাবে চালানো হবে বলে খবর।

আরও পড়ুনঃ বিহারে গঙ্গায় তলিয়ে গেল বিক্রমশিলা সেতুর একাংশ, বিচ্ছিন্ন যোগাযোগ

সূত্রের খবর, প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই ট্রেনটি নতুন দিল্লি থেকে কানপুর, মির্জাপুর, ডিডিইউ, আরা জংশন, পাটনা, ঝাঝা, জাসিডিহ, আসানসোল এবং বর্ধমান হয়ে হাওড়া পর্যন্ত চলবে। আগামী মাসগুলোতে এই রুটে ট্রেন চালানোর পরিকল্পনা করা হয়েছে। এই ট্রেনসেটটিতে সিমেন্স প্রপালশন সিস্টেমসহ বেশ কিছু অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে। নিয়মিত পরিষেবাতে আসার আগে, এর গতি, নিরাপত্তা এবং কর্মক্ষমতা মূল্যায়নের জন্য এটির অসিলেশন পরীক্ষা করা হবে। এমনিতে বর্তমানে দিল্লি-হাওড়া বা দিল্লি-শিয়ালদা রুটে যে ট্রেনগুলি চলাচল করে তা খুব কম করে হলে সময় লাগে ১৬ থেকে ১৭ ঘণ্টা। কিন্তু বন্দে ভারত এক্সপ্রেস চালু হলে সেই সময় ১৫ ঘণ্টায় নেমে আসবে বলে অনুমান রেলের।

নতুন মাইলফলক রেলের

রেল কর্মকর্তাদের মতে, ২০১৮ সালে মাত্র দুটি ট্রেনসেট দিয়ে বন্দে ভারত যাত্রা শুরু হয়েছিল এবং এখন এটি তার ১০০তম ট্রেনসেটের গুরুত্বপূর্ণ মাইলফলকের দিকে এগিয়ে চলেছে। এটি আধুনিক রেল প্রযুক্তিতে ভারতের দ্রুত উন্নয়নেরই প্রতিফলন। সবথেকে বড় কথা, এই বন্দে ভারত ট্রেনে দেশীয় ‘কবচ’ স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা ব্যবস্থা, উন্নত অগ্নি শনাক্তকরণ ব্যবস্থা এবং অ্যারোসল-ভিত্তিক অগ্নিনির্বাপণ প্রযুক্তি অন্তর্ভুক্ত করা হয়েছে। ট্রেনের নিচে থাকা সরঞ্জামের সুরক্ষা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

Leave a Comment