=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

অল্প মশলায় দুর্দান্ত স্বাদ! কম সময়ে বানিয়ে ফেলুন লাউয়ের জলবড়া, রইল রেসিপি

প্রীতি পোদ্দার, কলকাতা: গরমের দিনে পেট ঠান্ডা রাখতে হলে লাউ এর অবদান অনেকখানি। এদিকে অনেকেই আবার লাউ খেতে চান না। কিন্তু আগেকার দিনে ঠাকুমা দিদিমারা লাউয়ের কতরকম পদ (Cooking Tips) বানিয়ে খাওয়াত। তাই একঘেয়েমি এই লাউয়ের তরকারি না করে ভিন্ন স্বাদ ট্রাই করাই যায়। তাহলে চলুন আজকে শিখে নেওয়া যাক কীভাবে বাড়িতেই খুব সহজে বানানো যায় লাউয়ের জলবড়া (Lau Er Jolbora Recipe)। লাগবে শুধু কিছু মশলা।

উপকরণ

লাউয়ের জলবড়া বানানোর জন্য যে সকল উপকরণ গুলো দরকার সেগুলি হল – লাউ, মটর ডাল, কাঁচা লঙ্কা, আদা, রাঁধুনি, তিল বাটা, নুন, হলুদ, চিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচ ফোড়ন, ঘি, সর্ষের তেল।

রান্নার পদ্ধতি

লাউয়ের জলবড়া বানানোর জন্য আগের দিন রাতে একটি বাটিতে মটর ডাল ভিজিয়ে রেখে দিতে হবে। এবার বাজার থেকে আনা লাউ ভালো করে ধুয়ে ছোট ছোট চৌকো আকৃতিতে যেতে নিতে হবে। অন্যদিকে একটি ব্লেন্ডারে আদা ও রাঁধুনি ব্লেন্ড করে নিতে হবে। মিশ্রণটি অন্য পাত্রে রেখে এবার আগের দিন রাতে ভিজিয়ে রাখা মটর ডাল গুলিকে ব্লেন্ড করে নিতে হবে। ওই মিশনের মধ্যে নুন, হলুদ, চিনি দিয়ে ভালো করে মেখে নিতে হবে।

এবার একটি কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে ওর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচ ফোড়ন দিয়ে ঢেলে দিতে হবে কেটে রাখা লাউয়ের টুকরোগুলি দিয়ে মাঝারি আঁচে ভালো করে নাড়িয়ে নিতে হবে। এবার ২-৩ মিনিট পর ওই লাউয়ের মধ্যে আদা ও রাঁধুনি বাটা দিয়ে দিতে হবে। তার সঙ্গে পরিমাণ মত হলুদ এবং চিনি মিশিয়ে দিতে হবে। ভালো করে নাড়া দিয়ে ঢেকে রাখতে হবে।

আরও পড়ুন: গরমে হিট ট্রেন্ডিং ‘ডাব কফি’, জানুন বানানোর সহজ উপায়

৫-৬ মিনিট পর ঢাকনা তুলে হাতা দিয়ে ভালো করে মিশ্রণটি নাড়া দেওয়ার পর ওর মধ্যে তিল বাটা দিয়ে দিতে হবে এবং তার সঙ্গে কাঁচা লঙ্কা ও সামান্য নুন দিয়ে মশলা কষতে দিতে হবে। মশলা কষে গেলে কিছুক্ষণ পর জল দিয়ে ঝোল ফুটতে দিতে হবে। শেষে বেটে রাখা মটর ডাল গুলোকে ছোট ছোট বল আকৃতি করে ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। ৬-৭ মিনিট পর ঢাকনা খুললেই তৈরি লাউয়ের জলবড়া।

Leave a Comment