=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

অষ্টম বেতন কমিশনের প্রস্তুতি শুরু, কপাল খুলবে ১ কোটি কর্মী ও পেনশনভোগীদের

সহেলি মিত্র, কলকাতাঃ কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য রইল বিরাট খবর। যত সময় এগোচ্ছে ততই অষ্টম বেতন পে কমিশন (8th Pay Commission) নিয়ে সরকারি কর্মীদের মধ্যে প্রত্যাশা বাড়ছে। ২০২৫ সালের জানুয়ারি মাসে এই পে কমিশন যে লাগু হবে সে বিষয়ে অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। তবে এই নিয়ে এখনও অবধি কোনো কমিটি গঠন হয়নি। কবে হবে সেই নিয়েও উঠছে জোরালো প্রশ্ন। তবে এসবের মাঝেই এই অষ্টম বেতন পে কমিশন নিয়ে সামনে এল বড় আপডেট যা আপনারও মন খুশ করে দিতে পারে। সেইসঙ্গে প্রশ্ন উঠছে, তাহলে কি কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন পে কমিশনের প্রস্তুতি শুরু করে দিল?

অষ্টম বেতন পে কমিশনের প্রস্তুতি শুরু?

কেন্দ্রীয় সরকার বর্তমানে সরকার কমিশনের সদস্যদের নাম বা শর্তাবলী প্রকাশ করেনি। তবে কর্মচারী এবং পেনশনভোগীদের মধ্যে এ বিষয়ে প্রত্যাশা বেড়েছে। আশা করা হচ্ছে যে অষ্টম বেতন কমিশন ১ জানুয়ারি, ২০২৬ থেকে কার্যকর হবে এবং কেবল তখনই বেতন ও পেনশন বৃদ্ধি পাবে।

আরও পড়ুনঃ এই কাজগুলি না করলে আর তুলতে পারবেন না EPFO অ্যাকাউন্টে জমা অর্থ

নতুন বেতন কমিশনে, সরকারি কর্মচারীরা ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি পাবেন বলে আশা করা হচ্ছে। এই গুণকটি বেতন স্কেল পুনর্গণনা করার জন্য ব্যবহৃত হয়। সপ্তম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ নির্ধারণ করা হয়েছিল কিন্তু প্রাথমিক ইঙ্গিত অনুসারে, অষ্টম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ২.৮৬ হতে পারে। অন্যদিকে আবার কর্মচারী ইউনিয়নগুলি এটিকে ৩.৬৮-এ উন্নীত করার দাবি জানাচ্ছে, যার ফলে বেতনে ভালো বৃদ্ধি ঘটবে বলে মনে করা হচ্ছে।

কতটা বাড়বে বেতন?

যদি এই ফিটমেন্ট ফ্যাক্টর স্থির করা হয়, তাহলে ন্যূনতম মূল বেতন ১৮,০০০ টাকা থেকে বেড়ে ৫১,৪৮০ টাকা হবে। অন্যদিকে ন্যূনতম পেনশন ৯০০০ টাকা থেকে বেড়ে ২৫,৭৪০ টাকা হবে। প্রতিটি নতুন বেতন কমিশনে, মূল বেতনের সাথে মহার্ঘ্য ভাতা (ডিএ) যোগ করা হয়। বর্তমানে, কেন্দ্রীয় সরকারের মহার্ঘ্য ভাতা ৫০% এর উপরে পৌঁছেছে, তাই নতুন বেতন কাঠামোতে এটি পুনরায় নির্ধারণ করা যেতে পারে। নতুন সুপারিশগুলিতে বাড়ি ভাড়া ভাতা (HRA), পরিবহন ভাতা এবং অন্যান্য ভাতা বৃদ্ধির কথাও অন্তর্ভুক্ত থাকতে পারে। নতুন পেনশন গণনা পদ্ধতি পেনশনভোগীদের জন্যও প্রয়োগ করা যেতে পারে। তারাও এর সরাসরি সুবিধা পাবেন।

Leave a Comment