=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

অ্যাকাউন্টে ১০,০০০ টাকা না রাখলেই ৬% জরিমানা! গ্রাহকদের বিরাট ঝটকা দিল এই ব্যাঙ্ক

সৌভিক মুখার্জী, কলকাতা: ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো কমবেশি সবারই রয়েছে। কারও সরকারি ব্যাঙ্কে, আবার কারো বা বেসরকারি ব্যাঙ্কে! তবে অধিকাংশ মানুষই জানে না যে, ব্যাঙ্কের কিছু নির্দিষ্ট নিয়ম না মানলে তার জন্য মোটা অংকের জরিমানা গুনতে হতে পারে। এমনকি সেই মূল্য গিয়ে দাঁড়াতে পারে 6%-এ।

সম্প্রতি ভারতের নামজাদা বেসরকারি ব্যাঙ্ক ডিবিএস গ্রাহকদের জন্য বিরাট ঘোষণা করেছে। নতুন নিয়ম অনুযায়ী জানা যাচ্ছে, আগামী 1 আগস্ট থেকে যদি নির্ধারিত ন্যূনতম গড় মাসিক ব্যালেন্স (Minimum Balance) না থাকে, তাহলে কমতি টাকার ওপর 6% জরিমানা গুনতে হবে।

বুঝে নিন হিসাব

ধরুন, আপনার অ্যাকাউন্টে 10 হাজার টাকা ন্যূনতম ব্যালেন্স রাখতে হত। তবে আপনি পুরো মাসে ঘরে গড়ে 8500 টাকা রেখেছেন। অর্থাৎ, 1500 টাকা ঘাটতি। নতুন নিয়ম অনুযায়ী, ঘাটতির উপরেই আপনাকে 6% জরিমানা গুনতে হবে। অর্থাৎ, 90 টাকা শুধুমাত্র ব্যালেন্স না রাখার জন্যই আপনার পকেট থেকে খোয়া যাবে।

এমনকি এই তথ্য সম্প্রতি এসএমএসের মাধ্যমে গ্রাহকদের জানিয়ে সতর্ক করেছে ডিবিএস ব্যাঙ্ক।ফলে কেউ না জেনে যাতে জরিমানার মুখে না পড়ে, তার জন্য আগেভাগে সতর্ক করে রেখেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

কোন অ্যাকাউন্টে কত ব্যালেন্স রাখতে হবে?

নয়া নিয়ম অনুযায়ী, ডিবিএস ব্যাঙ্ক বিভিন্ন অ্যাকাউন্টের জন্য নূন্যতম গড় মাসিক ব্যালেন্স নির্ধারণ করেছে। সাধারণ সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে মূলত 10,000 টাকা, গ্রোথ ওয়ান সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে 5000 টাকা, Lakshmi Savings Youth Power অ্যাকাউন্টের ক্ষেত্রে 100 টাকা এবং TASC Savings Youth Power অ্যাকাউন্টের ক্ষেত্রে 10,000 টাকা জমা রাখতে হবে।

আরও পড়ুনঃ দৌড়ঝাঁপ, লাইনে দাঁড়ানোর দিন শেষ! এবার UPI দিয়েই টাকা পাঠানো যাবে পোস্ট অফিসে

কেন আনা হচ্ছে এই নতুন নিয়ম?

বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, ব্যাঙ্কের তরফ থেকে নতুন নিয়ম চালু করার মূল উদ্দেশ্য—গ্রাহকদের ব্যাঙ্কে নির্দিষ্ট অংকের টাকা রাখতে উৎসাহ প্রদান করা। আর এতে ব্যাঙ্কে নগদের প্রভাব স্থিতিশীল থাকবে। পাশাপাশি পরিষেবাও উন্নত হবে। তবে সাধারণ গ্রাহকদের কাছে এই বিষয়টি চাপেরই মনে হচ্ছে। কারণ, মাস গেলে 10,000 টাকা অ্যাকাউন্টে রাখা অনেকের কাছেই সমস্যা হয়ে দাঁড়াতে পারে।

Leave a Comment