=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

আইয়ারকে দিয়ে আর চলছে না! টিম ইন্ডিয়ার হাল ফেরাতে ফিরছেন সূর্য?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দিনের পর দিন ব্যাট হাতে ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত টিম ইন্ডিয়া থেকেই বাদ পড়েছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তার আগে নামের পাশ থেকে সরেছে অধিনায়ক তকমা। তবে সূর্যকে সরিয়ে যাঁকে ভারতীয় টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক করা হল, তিনি এসেই প্রথমে ডোবালেন ভারতকে! শ্রেয়স আইয়ারের নেতৃত্বে আয়ারল্যান্ডের মতো চুনোপুঁটি দলের কাছে সিরিজ হারল টিম ইন্ডিয়া। আর তারপর থেকেই অনেকেই প্রশ্ন করছেন, দলের হাল ফেরাতে আবার কি ফিরবেন সূর্য?

আবার টিম ইন্ডিয়ায় ফিরছেন সূর্য?

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের এক নম্বর দল ভারত। আর এই প্রাপ্তি কিন্তু সূর্যর সময়েই। আসলে সূর্যকুমার সাম্প্রতিককালে ব্যাট হাতে ছন্দে না থাকলেও অধিনায়ক হিসেবে বারবার দলকে সাফল্য পাইয়ে দিয়েছেন। সে টি-টোয়েন্টি বিশ্বকাপ হোক কিংবা অন্য যেকোনও সিরিজ। সূর্যর হাত ধরেই একের পর এক আসরে জিতে এসেছে টিম ইন্ডিয়া। এহেন একজন অধিনায়ককে ছেড়ে দেওয়ার বিষয়টি একেবারেই মেনে নিতে পারেননি অনেকে। তবে আশা ছিল, নতুন অধিনায়ক হয়তো রান করবেন। ভারতকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন তিনি। কিন্তু সে সবকিছুই হল না।

অধিনায়ক হিসেবে টিম ইন্ডিয়ায় কেরিয়ার শুরু করতেই ব্যর্থ হলেন আইয়ার। এই ভারতীয় তারকার নেতৃত্বে আয়ারল্যান্ডকে হারানো তো দূর বরং লজ্জার পরাজয় দেখতে হল ভারতকে। ঠিক সে কারণেই অনেকেই মনে করছেন এবার হয়তো টিম ইন্ডিয়ায় ফিরে আসতে পারেন সূর্য। তবে বিষয়টা ভাবাটা যতটা সহজ বাস্তবে তা ততটাই কঠিন। ভারতীয় দলে ফিরতে হলে সূর্যকে ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করতে হবে। যদিও সেটা অনেকটাই দীর্ঘমেয়াদী বিষয়। কারণ একবার যে প্লেয়ার টিম ইন্ডিয়া থেকে বাদ পড়েন তাঁকে জাতীয় দলে পুনরায় জায়গা বুঝে নিতে শুধু কাট খড় পোড়াতেই হয় না সেই সাথে প্রতিমুহূর্তে নিজেকে প্রমাণ করতে হয়।

অবশ্যই পড়ুন: ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝড় ও উথালপাথাল বৃষ্টির পূর্বাভাস ৭ জেলায়, আজকের আবহাওয়া

বিশেষজ্ঞ মহলের অনেকেই বলছেন, ভারতীয় দলের অবস্থা এখন কঠিন হলেও টিম ইন্ডিয়ায় প্রত্যাবর্তন হচ্ছে না সূর্যর। বরং আপাতত আইয়ারের উপরেই ভরসা রাখবে ম্যানেজমেন্ট। তাছাড়া একটা সিরিজ দেখে একটা প্লেয়ারের গোটাটা বিচার করতে চায়না ভারতীয় ক্রিকেট বোর্ড। ফলে ভারতীয় দল বিপাকে পড়লেও অধিনায়ক হিসেবে সূর্যর প্রত্যাবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে।

Leave a Comment