সহেলি মিত্র, কলকাতাঃ পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতারের (Shoaib Akhtar) পরিবারে নেমে এল গভীর শোকের ছায়া। বড় ভাইকে হারিয়ে শোকস্তব্ধ কিংবদন্তী পেসার শোয়েব আখতার। শোয়েব আখতার নিজেই তার বড় ভাইয়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি ফেসবুকে এই দুঃখজনক খবরটি সকলকে জানিয়েছেন।
বড় ভাইকে হারালেন কিংবদন্তী ক্রিকেটার
শোয়েব আখতারের বড় ভাইয়ের নাম ছিল শহীদ আখতার। দুই ভাইয়ের মধ্যে গভীর ভালোবাসা ছিল। যে কারণেই এই ঘটনাটি পাকিস্তানের কিংবদন্তি বোলারের হৃদয়কে ভেঙে খান খান করে দিয়েছে। শোয়েব আখতার, যার বলের স্পিড সামনে থাকা বাঘা বাঘা ব্যাটসমেনদের বুকে ভয় ধরিয়ে দিত। এই প্রাক্তন পেসারের বলের স্পিড নিয়ে আজও গোটা বিশ্বে আলোচনা হয়, এখন তাঁর মাথার ওপরেই রীতিমতো বাজ ভেঙে পড়েছে।
শোয়েব আখতার ফেসবুকে তার বড় ভাই শহীদ আখতারের মৃত্যুর খবর জানিয়ে লিখেছেন, “অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমার বড় ভাই শহীদ আখতার প্রয়াত হয়েছেন।” তিনি শুভাকাঙ্ক্ষীদের জন্য একটি বার্তাও দিয়েছেন, যেখানে উল্লেখ করা হয়েছে যে জানাজার সময় ও স্থান সম্পর্কে তথ্য যথাসময়ে জানানো হবে। অনেকেই হয়তো জানেন তো আবার অনেকেই হয়তো জানেন না যে ক্রিকেট জীবনে যখনই শোয়েব কোনো বিতর্কের সম্মুখীন হয়েছেন, শহীদ দৃঢ়ভাবে ছোট ভাইয়ের পাশে দাঁড়িয়েছেন। ২০১৪ সালে যখন শোয়েব আখতার বিয়ে করেন, তখন তার বড় ভাই শহীদই প্রথম এই খবরটি প্রকাশ করেন।
আরও পড়ুনঃ UAE-র GDP সমান! ৩ দিনে ৬০,০০০,০০,০০,০০০ টাকা হারালেন ইলন মাস্ক
انا للہ و انا الیہ راجعون۔ شعیب اختر کے بھائی کا انتقال ہو گیا pic.twitter.com/8vlJms5LOW
— Shahzad Paracha (@shahzadparcha) June 23, 2026
৫ বছর আগে মাতৃবিয়োগ হয়েছিল শোয়েব আখতারের
উল্লেখ্য, পাঁচ বছর আগে ২০২১ সালে শোয়েব আখতার তাঁর মাকে হারিয়েছিলেন। এখন তিনি তাঁর জীবনের আরও একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হারালেন, তাঁর বড় ভাই শহীদ। এই শোকের মুহূর্তে তাঁর ভক্তরা তাঁকে সমবেদনা জানিয়েছেন।