=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

“আগামী মাসে টাকা…” অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

আনিষা চৌধুরী, কলকাতা: অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা বণ্টন নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আগের সরকারের আমলে মহিলাদের মাসে ৫০০ টাকা করে দিতে ৯ মাস সময় লেগেছিল বলে দাবি করেছেন তিনি। অন্যদিকে, বর্তমান সরকার মাত্র পাঁচ মাসের মধ্যে ১ কোটি ৫৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, যাঁরা প্রকল্পের জন্য যোগ্য হওয়া সত্ত্বেও এখনও টাকা পাননি, তাঁদের আগামী মাসে টাকা দেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

যোগ্য হলে টাকা পাবেন, আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী

প্রাক্তন সরকার যেটা করতে পারেনি, বর্তমান সরকার সেটা করে দেখিয়েছে। বর্ধমানের সভা থেকে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) উপভোক্তাদের নিয়ে বড় বার্তা শুভেন্দুর (Suvendu Adhikari)। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ওই জেলায় ১২ লক্ষেরও বেশি মহিলা আবেদন করেছিলেন। তাঁদের মধ্যে ১১ লক্ষ ৫৬ হাজারের বেশি আবেদন প্রাথমিকভাবে অনুমোদন পেয়েছে। ইতিমধ্যেই ৯ লক্ষ ৫২ হাজার ৩৩১ জনের অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে বলে জানান তিনি। বাকি আবেদনগুলির যাচাই প্রক্রিয়া চলছে।

“পাঁচ মাস হয়নি, এর মধ্যেই ১ কোটি ৫৮ লক্ষ দিয়েছি”

এই দিন সভায় শুভেন্দু অধিকারী বলেন, “৫০০ টাকা দিতে ন’মাস লাগিয়েছিল আগের সরকার। আমাদের পাঁচ মাসও হয়নি। এর মধ্যেই ১ কোটি ৫৮ লক্ষ দিয়েছি।” যোগ্য উপভোক্তাদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, “যাঁরা যোগ্য, তাঁরাও আগামী মাসে টাকা পেয়ে যাবেন।” অর্থাৎ, আবেদন যাচাইয়ে যাঁদের কোনও সমস্যা নেই, তাঁদের অ্যাকাউন্টে পর্যায়ক্রমে টাকা পাঠানোর কথা জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি, ২ অক্টোবর ‘জেল ভরো’ কর্মসূচির ডাক সিজেপির

অন্যদিকে, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পাওয়া নিয়ে রাজ্যের একাধিক জায়গা থেকে অভিযোগ সামনে এসেছে। অনেক মহিলার দাবি, আবেদন করার পরেও তাঁরা এখনও টাকা পাননি। সেই পরিস্থিতিতে যোগ্য আবেদনকারীদের বকেয়া টাকা দেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে যাঁদের আবেদন এখনও যাচাইয়ের পর্যায়ে রয়েছে, তাঁদের ক্ষেত্রে প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Leave a Comment