=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

আজকের পর জুলাইতেও রয়েছে বিপত্তারিণী পুজো, জেনে রাখুন দিনক্ষণ ও শুভ মুহূর্ত

প্রীতি পোদ্দার, কলকাতা: দেবী দুর্গার ১০৮টি অবতারের মধ্যে অন্যতম রূপ হল বিপত্তারিণী। হিন্দু শাস্ত্রের পৌরাণিক কাহিনি অনুযায়ী জানা গিয়েছে, দেবাদিদেব মহাদেব দেবী পার্বতীকে গায়ের রঙ নিয়ে উপহাস করলে দেবী ক্রুদ্ধ হয়ে তপস্যাবলে নিজের কৃষ্ণবর্ণ রূপ ত্যাগ করেন। সেই সময় দেবী বিপত্তারিণী রূপে আবির্ভাব হয়। কিন্তু জানেন কি চলতি বছর কবে পড়েছে বিপত্তারিণীর পুজো।

কবে পড়েছে বিপত্তারিণীর পুজো? | Bipadtarini Puja 2025 |

রীতি অনুযায়ী প্রতি বছর, আষাঢ় মাসের রথ এবং উল্টোরথের মাঝের মঙ্গল এবং শনিবার দেবী বিপত্তারিণীর ব্রত (Bipodtarini Puja 2025) পালন করা হয়। অর্থাৎ দু’দিন করে হয় বিপত্তারিণী পুজো। এবছর বিপত্তারিণীর ব্রত পালন করা যাবে আজ অর্থাৎ ২৮ জুন, ১৩ আষাঢ়, শনিবার এবং ১ জুলাই, মঙ্গলবার অর্থাৎ ১৬ আষাঢ়। হিন্দুধর্মাবলম্বীরা মূলত সংসারের সকল বাধাবিপত্তি দূর করতে এবং সংসারের মঙ্গল করতে দেবী বিপত্তারিণীর উপাসনা করে থাকে।

পুজোর আচার অনুষ্ঠান

এই পুজোর একটা বিশেষ নিয়ম হল পুজোর আগের এবং পরের দিন আমিষ খাওয়া যায় না। অর্থাৎ নিরামিষ খেতে হয় এবং পুজো শেষে ১৩ টা লুচি ও ১৩ রকমের ফল খেতে হয় প্রসাদ হিসাবে। এদিন চাল বা গমের জিনিস খাওয়া একেবারেই নিষেধ।

সবকিছু ১৩ টা করে উৎসর্গ করতে হয় দেবীকে। এছাড়াও ব্রত পালনের জন্য ঘট, আম্র পল্লব, শীষ সহ ডাব, একটি নৈবেদ্য, ১৩ টি গিঁট দেওয়া লাল সুতো সঙ্গে ১৩ টি দূর্বা বাঁধা, ১৩ রকম ফুল, ১৩ রকম ফল, ১৩ গাছি লাল সুতো, ১৩টি দূর্বা, ১৩টি পান ও ১৩টি সুপুরি লাগে।

আরও পড়ুন: PF অ্যাকাউন্ট থেকে এত টাকা তুললে আর মিলবে না পেনশন!

শুধু তাই নয়, মায়ের পূজো কোনো অপরিচ্ছন্ন স্থানে করা উচিত নয়। নয়তো ঘরের সুখ ও শান্তি নষ্ট হয়। এমনকি পুজো চলাকালীন কারও সঙ্গে কোনো কথা বলা উচিত নয়, নইলে এর ফলে দেবী ক্রুদ্ধ হতে পারেন এবং অর্থ সম্পর্কিত সমস্যা শুরু হয়। এছাড়াও এদিন কোনও মহিলার সম্পর্কে কুরুচিকর কথা বলবেন না। এতে মা লক্ষ্মী ক্রুদ্ধ হন।

Leave a Comment