=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

আধুনিক প্রযুক্তিতে ‘সারথি’র সাইকেল! যোগ্যশ্রী, OBC নিয়েও বড় পদক্ষেপ সরকারের

সৌভিক মুখার্জী, কলকাতা: সরকার বদলের ৫ মাস হল। তবে রাজ্যের বিদ্যালয়ের পড়ুয়াদের যাতায়াত ব্যবস্থার আধুনিকীকরণ এবং সামাজিক সুরক্ষাকে মজবুত করতে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে নতুন সরকার (Government of West Bengal)। আগের সরকারের সবুজ সাথী প্রকল্পের পরিবর্তে এবার নবম শ্রেণির পড়ুয়াদের জন্য চালু হয়েছে ‘সারথি’। আধুনিক নকশা এবং কঠোর গুণমান পরীক্ষার মাধ্যমে এই সাইকেল প্রত্যন্ত অঞ্চল থেকে শহরতলি, সর্বত্র শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতকে আরও সহজ এবং নিরাপদ করে তুলবে বলেই দাবি সরকারের।

এর পাশাপাশি অনগ্রসর শ্রেণী কল্যাণ, জনশিক্ষা এবং গ্রন্থাগার দফতরের ১০০ দিনের অগ্রাধিকারমূলক কর্মপরিকল্পনাও প্রকাশ করেছেন রাজ্যের বিচারবিভাগীয় মন্ত্রী গৌরীশংকর ঘোষ। তিনি জানিয়েছেন, প্রশাসনিক স্বচ্ছতা আনা এবং প্রান্তিক স্তরে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়াই নতুন সরকারের মূল লক্ষ্য।

আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় সারথি

শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে রাজ্যের মোট ১২ লক্ষ ৫১ হাজারের বেশি পড়ুয়াকে এই প্রকল্পের আওতায় সাইকেল বিতরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সাইকেলগুলির নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নজরে দেওয়া হয়েছে কারিগরি মানের দিকে। সাইকেল ও সেলাই মেশিন গবেষণা ও উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধানে এবার প্রতিটি মডেলের ক্র্যাশ টেস্টিং এবং সূক্ষ্ম ভিজ্যুয়াল ইন্সপেকশন সম্পন্ন করার পরেই তার ছাড়পত্র দেওয়া হচ্ছে।

আগামী ২৯ সেপ্টেম্বর হাওড়ার ব্যাটরা মধুসূদন পাল চৌধুরী উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই কর্মসূচির সূচনা করবেন বলে খবর। এমনকি সেখানে প্রতীকী হিসেবে ৭৫ জন পড়ুয়ার হাতে কমলা রঙের এই সাইকেল দেওয়া হবে। এরপর ২৯ ও ৩০ সেপ্টেম্বর উপনির্বাচন চলা দুটি জেলা (মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুর) বাদে রাজ্যজুড়ে প্রথম ধাপে আনুমানিক ২ লক্ষ ১০ হাজার সাইকেল বিতরণ করা হবে। আর সম্পূর্ণ প্রক্রিয়াটি ব্লক, পুরসভা ও জেলা প্রশাসনের মধ্যে ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হবে।

ভুয়ো শংসাপত্র ও ওবিসি সংস্কার

এদিকে অনগ্রসর শ্রেণীর অধিকার সুরক্ষার ক্ষেত্রে বড়সড় রদবদলের ইঙ্গিত দিয়েছেন মন্ত্রী। জাল জাতিগত শংসাপত্রের ব্যবহারে ইতি টেনে প্রকৃত সুবিধাভোগীদের অধিকার বরাদ্দ করতে কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার। বিশেষ করে তপশিলি জাতি ও উপজাতি তালিকার ক্ষেত্রে পুনরায় যাচাই প্রক্রিয়া শুরু হচ্ছে। এর ফলে তপশিলি বন্ধু বা জয়জোহারের মতো আর্থিক সহায়তামূলক প্রকল্পগুলির সুবিধা শুধুমাত্র যোগ্য প্রাপকদের মধ্যেই পৌঁছে দেওয়া সম্ভব হবে। তার পাশাপাশি ওবিসি সংরক্ষণ পরিকাঠামোতেও সরলীকরণ করছে সরকার। ওবিসি-এ এবং ওবিসি-বি বিভাগের প্রশাসনিক জটিলতা দূর করতে এবার একটি একক ওবিসি শংসাপত্র চালু করার পরিকল্পনা রয়েছে বলেও খবর।

আরও পড়ুন: সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনা না ঢুকলে করুন এই ৫ কাজ

যোগ্যশ্রী প্রকল্পের বিস্তার ও ডিজিটাল পাঠাগার

আর্থিক প্রতিকূলতাকে জয় করে পিছিয়ে পড়া পরিবারের ছেলে-মেয়েরা যাতে উচ্চশিক্ষা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হতে পারে, তার জন্য যোগ্যশ্রী প্রকল্পের পরিসর আরও বাড়াচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। কেবলমাত্র পুঁথিগত প্রশিক্ষণ নয়, বরং বর্তমান শিল্প ও বাজার চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখেই যুব সমাজের জন্য স্কিল ডেভেলপমেন্টের বন্দোবস্ত করা হয়েছে।

এদিকে পাঠাগারগুলি নিয়েও বড় সিদ্ধান্ত নিচ্ছে সরকার। প্রথম পর্যায়ে জেলা, মহকুমা ও গ্রামীণ স্তরের ৫০০টি গুরুত্বপূর্ণ পাঠাগারকে আধুনিক ডিজিটাল নেটওয়ার্কের আওতায় আনা হচ্ছে বলে খবর। যার ফলে পাঠকরা খুব সহজেই ঘরে বসে জানতে পারবেন যে, কোন বই কোন পাঠাগারে মজুদ রয়েছে। এমনকি পরবর্তী সময়ে বিনামূল্যে ই-বুক পড়ার সুযোগও থাকবে।

Leave a Comment