বিক্রম ব্যানার্জী, কলকাতা: আফগানিস্তান সিরিজের আগে বড় খবর। ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দিলেন জাতীয় দলের (Team India) ফিজিও কমলেশ জৈন। জানা যাচ্ছে, এই মুহূর্তে তিন মাসের নোটিস পিরিয়ডে রয়েছেন কমলেশ। মূলত সে কারণেই টিম ইন্ডিয়ায় নিজের দায়িত্ব থেকে অব্যাহতি দিতেই বোর্ডকে (Team India Member Resign) নিজের পদত্যাগ পত্র জমা দিয়েছেন তিনি। তবে শোনা যাচ্ছে, ভারতীয় ক্রিকেট বোর্ড এখনও পর্যন্ত ওই ফিজিওর পদত্যাগ পত্র জমা নেয়নি।
আফগানিস্তান সিরিজের আগেই পদত্যাগ করতে চান টিম ইন্ডিয়ার সদস্য
আগামী, 13 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভারত বনাম আফগানিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই প্রথমবারের মতো ভারতের মাটিতে আয়োজক দেশ হিসেবে খেলতে চলেছে আফগানিস্তান। রশিদ খানদের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার সেই সিরিজের ঠিক আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে নিজের পদত্যাগপত্র জমা দিয়ে দায়িত্ব ছাড়তে চাইলেন কমলেশ। ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর, 2022 সালে জাতীয় ক্রিকেট দলে যোগ দেওয়ার পর এই মুহূর্তে তিন মাসের নোটিস পিরিয়ডে রয়েছেন তিনি।
জানা যাচ্ছে, এই মুহূর্তে জাতীয় দলের দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নেওয়ার অপেক্ষায় কমলেশ। সব ঠিকঠাক থাকলে এবং শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড তাঁর পদত্যাগপত্র গ্রহণ করে নিলে আগামী ডিসেম্বরের শুরুতে অনুষ্ঠিত হতে যাওয়া ভারত বনাম নিউজিল্যান্ড সিরিজেই শেষবারের মতো জাতীয় দলে নিজের দায়িত্ব পালন করতে পারেন কমলেশ জৈন। তবে যদি এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ড তাঁকে ছেড়ে দেয় সেক্ষেত্রে জাতীয় দলে এখন আর থাকা হবে না কমলেশের।
India men’s team physio Kamlesh Jain has submitted his resignation. Jain, who joined the Indian team in June 2022, is currently serving his three-month notice period and is awaiting to be relieved by the board.
The series in New Zealand, which ends in early December, could be… pic.twitter.com/xBHZkxnPRr
— Cricbuzz (@cricbuzz) September 10, 2026
আরও পড়ুন: আদানির কাছে আরও বড় ধাক্কা! সম্পদের নিরিখে স্থান হারালেন আম্বানি, এখন কত নম্বরে?
ঠিক কোন কারণে জাতীয় দলের দায়িত্ব থেকে সরে যেতে চাইছেন কমলেশ?
রাহুল দ্রাবিড় ভারতীয় দলের কোচ থাকাকালীন টিম ইন্ডিয়ার ফিজিও হিসেবে দায়িত্ব পেয়েছিলেন কমলেশ জৈন। নীতিন প্যাটেলের জায়গায় ভারতীয় দলে শূন্যস্থান ভরাট করেছিলেন তিনি। সূত্রের খবর, ভারতীয় ক্রিকেট দলের সাথে একটানা দীর্ঘ ভ্রমণের চাপ সামলাতে না পেরেই পরিবারের কথা চিন্তা করে ফিজিওর দায়িত্ব থেকে সরে যেতে চাইছেন কমলেশ জৈন। জানা যাচ্ছে, জাতীয় দলে দায়িত্ব সামলাতে গিয়ে পরিবারকে সময় দেওয়া হচ্ছে না তাঁর। মূলত সে কারণেই কঠিন সিদ্ধান্ত নিলেন কমলেশ।