সহেলি মিত্র, কলকাতাঃ সামাজিক মাধ্যমে ভাইরাল হল হাতির মর্মান্তিক ছবি ও ভিডিও। এমন এক দৃশ্য বিদ্যুতের গতিতে ভাইরাল হচ্ছে যা দেখে কেউ হাসছেন না, বরং কষ্ট পাচ্ছেন। ঘটনাটি আসামের নুমালিগড়ের। এখানকার একটি বন্য হাতির মর্মান্তিক ভিডিও ও ছবি সামনে এসেছে। দেখা যাচ্ছে, জন্তুটির গলায় একটি ট্রাক্টরের টায়ার (Tractor Tyre In Elephant Neck) আটকে রয়েছে। সে যতই চেষ্টা করুক না কেন, টায়ারটি তাঁর গলা থেকে সরছে না।
হাতির গলায় আটকে গেল টায়ার
হাতিটিকে বোকিয়াল এলাকার একটি চা বাগানে ঘুরে বেড়াতে দেখা যায়। জানা গিয়েছে, হাতিটির গলায় একটি ট্রাক্টরের চাকা আটকে ছিল। খাবারের সন্ধানে চা বাগানের মধ্যে দিয়ে যাওয়ার সময় স্থানীয়দের চোখে পড়ে হাতিটি। বুনো হাতির গলায় টায়ার আটকে থাকার দৃশ্য স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। লোকজনের ধারণা, এলাকায় ঘোরাঘুরির সময় কোনোভাবে টায়ারটি হাতিটির গলায় আটকে গিয়ে থাকতে পারে। তবে, কীভাবে টায়ারটি হাতিটির গলায় আটকে গেল, সে সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য নেই।
ভাইরাল ছবি ও ভিডিও
হাতিটির অস্বাভাবিক অবস্থা ক্যামেরায় ধরা পড়েছে। ছবিগুলোতে দেখা যাচ্ছে, হাতিটির গলায় একটি ট্রাক্টরের চাকা পেঁচানো রয়েছে। এই ঘটনাটি হাতিটির নিরাপত্তা ও স্বাস্থ্য নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। অনেকেই বলছেন, বছরের পর বছর ধরে বনের আবর্জনা বন্যপ্রাণীর জন্য হুমকির সৃষ্টি করছে। এই ঘটনাটি বন্য হাতির বিচরণক্ষেত্রে বর্জ্য ফেলার বিষয়েও উদ্বেগ সৃষ্টি করেছে। বর্জ্য, বিশেষ করে পুরোনো ও পরিত্যক্ত টায়ার, বন্যপ্রাণীর জন্য হুমকি হতে পারে।
The wild elephant in Assam’s Golaghat district is finally free from the heavy tractor tyre trapped around its neck. After hours of painstaking effort, the frontline team of the Assam Forest Department successfully removed it. What a relief, but the incident also soptlights how… pic.twitter.com/AwSy3xcl1q
— Supriya Sahu IAS (@supriyasahuias) September 11, 2026
নুমালিগড়ের বোকিয়াল এলাকার একটি চা বাগানে টায়ারে আটকে থাকা একটি হাতি দেখে লোকজন হতবাক হয়ে যান। খাবারের সন্ধানে ঘুরে বেড়ানো এই বন্য হাতিটির ছবি প্রকাশ্যে আসার পর ঘটনাটি সবার নজরে এসেছে। স্থানীয়রা মূলত হাতিটির নিরাপত্তা এবং তার গলায় আটকে থাকা টায়ারটি নিয়ে উদ্বিগ্ন ছিলেন। তবে চিন্তা নেই, কারণ আসামের বন দফতরের ফ্রন্টলাইন টিম সফলভাবে হাতির গলা থেকে টায়ারটি সরিয়ে ফেলেছে।