=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

“আমার গান না শুনলেও যায় আসে না” ককরোচদের পাশে দাঁড়িয়ে ফের বিস্ফোরক অরিজিৎ সিং

সৌভিক মুখার্জী, কলকাতা: গতকাল দিল্লির আন্দোলনে ছাত্র যুবকদের পাশে দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং (Arijit Singh)। তবে সেই সমর্থনকে ঘিরে এখন বিতর্কের শিকার গায়ক। আসলে যন্তরমন্তরে বিক্ষোভকারীদেরকে রুখতে লাঠিচার্জ করেছিল পুলিশ। তারই প্রতিবাদে গায়ক গতকাল এক্স হ্যান্ডেলে লেখেন, ছাত্রদের উপর মারধর করছেন? নেতা-মন্ত্রীরা কি নিজেদের ঈশ্বর ভাবতে শুরু করেছেন? আপনাদের কোনও লজ্জা করছে না? এই মন্তব্য সামনে আসতেই সমালোচনার শিকার হতে হচ্ছে অরিজিৎ সিংকে। এবার আরও সুর চড়ালেন গায়ক।

ফের বড় মন্তব্য অরিজিৎ সিংয়ের

আসলে রাজনীতির ধারপাশ দিয়ে ঘেঁষেন না অরিজিৎ সিং। তবুও বিতর্ক যেন কোনও কিছুতেই পিছু ছাড়ছে না তাঁকে। গতকালের মন্তব্যের পর থেকে সোশ্যাল মিডিয়ায় একের পর এক সমালোচনার শিকার হতে হচ্ছে অরিজিৎ সিংকে। আসলে ‘হর হর মহাদেব’ ধ্বনি দিয়ে অরিজিৎ সিং সতর্ক করে জানিয়েছিলেন যে, সবকিছু মনে রাখা হবে। ভুলে যাবেন না পরিবর্তনে একমাত্র ধ্রুবক। এই প্রতিবাদের ভাষা সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। তাঁর অনুগামীরা অনেকেই ছাত্রদের পাশে দাঁড়ানোর জন্য তাঁকে সাপোর্ট করছে। কিন্তু আবার কেউ কেউ তাঁর বিরুদ্ধে গিয়ে সুর চড়াচ্ছেন।

এমনকি সম্প্রতি এক সুপারস্টার গায়কের উদ্দেশ্যে লেখেন, “সিজেপি কিংবা সরকারকে নিয়ে আমি বলছি না। তবে আপনার প্রতি যে শ্রদ্ধা ছিল সেই সমস্ত উড়ে গিয়েছে। তার নেপথ্যে অনেক কারণ রয়েছে। আপনি বলেই দিয়েছেন যে আমার মতামতে আপনার কিছু যায় আসে না। হয়তো দীর্ঘদিনের ভক্ত হিসেবে আমার এটাই প্রাপ্য ছিল। কিন্তু এবার আপনাকে মন থেকে ঘৃণা করতে শুরু করলাম।” কিন্তু তাঁর সেই মন্তব্য সামনে আসতেই সুর নরম করেননি অরিজিৎ সিং। পাল্টা মন্তব্য করেছেন গায়ক।

আরও পড়ুন: APAAR ID নিয়ে বড় রায় সুপ্রিম কোর্টের

এক্স হ্যান্ডেলে অরিজিৎ সিং আজ লেখেন, “কেউ আমাকে সম্মান করে কিনা তা নিয়ে আমি চিন্তিত নই। আমি কারোর মতামত নিয়ে মাথাও ঘামাই না। কারণ, প্রত্যেকের মতামত ভিন্ন এবং প্রত্যেকে নিজস্ব মতামত রয়েছে। আপনি আমার ভক্ত বলে যে আমি আপনাকে মিষ্টি কথায় কথা বলতে বাধ্য তা নই। কিন্তু ব্যক্তি হিসেবে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমার কথায় হয়তো আপনার অনুভূতিতে আঘাত লাগতে পারে। আমি সত্যিই দুঃখিত। আমার উদ্দেশ্য এমনটা ছিল না। আসলে আমি রেগে আছি। আমাকে ক্ষমা করবেন। আপনি আমার সব প্লেলিস্ট মুছে দিয়ে আমার অস্তিত্ব ভুলে যেতে পারেন। কিন্তু তাতে আমার মতামতের কোনও পরিবর্তন হবে না। নিজের যত্ন নেবেন।”

Leave a Comment