=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

চাই ১০ বিলিয়ন ডলার, ইরান যুদ্ধে মধ্যস্থতা করে আমেরিকার কাছে হাত পাতল পাকিস্তান!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আমেরিকা (America ) এবং ইরানের মধ্যেকার চলমান সংঘাত মেটাতে একেবারে নিজে থেকে ঝাপিয়ে পড়েছিল পাকিস্তান (Pakistan)! এবার সেই কর্মকাণ্ডের প্রতিদান ফেরত পেতে আমেরিকার কাছে একেবারে হাত পেতে বসলো ইসলামাবাদ! সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, আমেরিকার কাছে আর্থিক সাহায্য বাবদ একেবারে 10 বিলিয়ন ডলার চেয়েছে ইসলামের দেশ। পাকিস্তান আশা করছে, এই অর্থ দিয়ে তাঁদের ভেঙে পড়া অর্থনীতিকে কিছুটা হলেও সামাল দেওয়া যাবে।

পাকিস্তানকে অর্থ সাহায্য করবে আমেরিকা?

বিগত দিনগুলিতে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে কাজে লাগিয়ে বিভিন্ন দেশের কাছ থেকে ঋণ নিয়েছে পাকিস্তান। আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের কাছ থেকেও বিপুল অর্থ তুলেছে ইসলামাবাদ। সেই অর্থ ফেরত দিতে একেবারে কাল ঘাম ছুটে যাচ্ছে পশ্চিমের দেশের। এমতাবস্থায়, ভেঙে পড়া অর্থনীতিতে কিছুটা ঠ্যাকা দিতে আমেরিকার কাছে 10 বিলিয়ন ডলারের সাহায্য চাইল পাকিস্তান।

জানা যাচ্ছে, মার্কিন অর্থ সচিব স্কট বেসেন্টের কাছে করা বিশেষ অনুরোধে পাকিস্তান 10 বিলিয়ন মার্কিন ডলারের এক দ্বিপাক্ষিক মুদ্রা বিনিময় হার স্থিতিশীলকরণ সহায়তা ব্যবস্থা চালু করার প্রস্তাব দিয়েছে। মূলত পাঁচ বছরের মেয়াদে এই ব্যবস্থা চালু করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। এখন প্রশ্ন, পাকিস্তানকে কি সাহায্য করবে আমেরিকা? কূটনৈতিক মহলের কেউ কেউ মনে করছেন, পাকিস্তানকে সাহায্য করলেও নিজের আখের বুঝে নেবে আমেরিকা।

অবশ্যই পড়ুন: এই কারণেই পরপর আয়ারল্যান্ড, ইংল্যান্ডের কাছে হারল ভারত! জানালেন সহ অধিনায়ক

প্রসঙ্গত, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের কাছে ভুল অর্থ ঋণ নিয়ে বসে রয়েছে পাকিস্তান। তাছাড়াও অন্যান্য বৈদেশিক ঋণের দায়ে একপ্রকার ডুবে গিয়েছে ইসলামাবাদ! প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই মুহূর্তে পাকিস্তানের আয় এবং ব্যয়ের মধ্যে বড় ফারাক দেখা দিয়েছে। 2026 আর্থিক বছরে পাকিস্তানের আয় দাঁড়িয়েছিল 58 বিলিয়ন ডলারে। এর মধ্যে শুধুমাত্র ঋণ মেটাতে খরচ হয়েছে 30 বিলিয়ন ডলার। আলাদা কয়েকটি রিপোর্ট বলছে, পাকিস্তানের বর্তমান ব্যয় 138 বিলিয়ন ডলার হলেও এর মধ্যে শুধু সরকারি ঋণের জন্য চলে যায় 92 বিলিয়ন ডলার।

Leave a Comment