=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

“আমার সাথে ভদ্রভাবে আচরণ করো” রোনাল্ডোর দেশের রেফারির সাথে লেগে গেল মেসির!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সাধারণত খুব ঠান্ডা স্বভাবের ব্যক্তিত্ব লিওনেল মেসি (Lionel Messi)। মাঠে এখন খুব একটা প্লেয়ারদের সাথে ঝামেলায় জড়াতে দেখা যায় না তাঁকে। তবে সুইজারল্যান্ড ম্যাচে ধরা পড়ল অন্য মেসি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশের রেফারির সাথে একেবারে তর্কাতর্কিতে জড়িয়ে পড়লেন তিনি। আঙুল উঁচিয়ে সতর্ক করে দিলেন পর্তুগিজ রেফারিকে। বলে দিলেন আমার সাথে ভদ্রভাবে আচরণ করুন! কিন্তু ঠিক কোন কারণে হঠাৎ মেজাজ বদল হল লিওনেল মেসির?

রোনাল্ডোর দেশের রেফারির সাথে তুমুল ঝামেলা মেসির!

আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ চলছে। রবিবার ম্যাচের ঠিক মাঝেই আচমকা রেফারি হোয়াও পেদ্রো পিনেইরোর সাথে তর্কে জড়াতে দেখা যায় আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসিকে। এর আগে ক্লাব ফুটবলে মেসি বনাম রোনাল্ডোর কোন্দল দেখা গেলেও এবার রোনাল্ডোর দেশের রেফারির সাথে সরাসরি বাকবিতণ্ডায় জড়ালেন লিও। কিন্তু কেন?

মেসির অভিযোগ, ম্যাচ চলাকালীন তাঁর সাথে দুর্ব্যবহার করছিলেন পর্তুগিজ রেফারি পেদ্রো। তাই তাঁকে সাবধান করে দিয়েছিলেন তিনি। এদিন ম্যাচের মাঝেই রেফারিকে একেবারে সতর্ক করে মেসি বলেন, “আমার সাথে বাজে ব্যবহার করো না। ভদ্রভাবে কথা বলো।” আজ সুইজারল্যান্ড যখন ফ্রি কিক পেয়েছিল, লিওনেল মেসি তখন ডিফেন্সিভ ওয়ালে। ঠিক সেই সময় রেফারি মেসিকে নির্দিষ্ট দূরত্বে সরে যেতে বলেন। তবে তাঁর বলার ধরন মোটেও ভাল লাগেনি মেসির। তড়িঘড়ি মাঠেই প্রতিবাদ জানান তিনি। যেই ঘটনাকে পুরোপুরি সমর্থন করছেন ফুটবল ভক্তরা।

অবশ্যই পড়ুন: নীল রং, বিশ্ববাংলা লোগো অতীত! বদলে গেল রাজ্যের সরকারি স্কুলের পড়ুয়াদের খাতার চেহারা

উল্লেখ্য, রবিবার সকাল সকাল মাঠে নেমেই সুইজারল্যান্ড এর উপর চাপ বাড়িয়েছিল আর্জেন্টিনা। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে আটকে রেখে গোল করার চেষ্টায় ছিল মেসির দল। সেই মতোই তিনটি গোল করে প্রতিপক্ষকে বিদায় দিয়েছে আর্জেন্টিনা বাহিনী। এই ম্যাচে অবশ্য গোল পাননি ফুটবলের রাজপুত্র।

Leave a Comment