=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

আয়ারল্যান্ডের কাছে হেরে লজ্জার রেকর্ড গড়লেন অধিনায়ক শ্রেয়স আইয়ার

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সাফল্যের আশায় ভারতীয় টি-টোয়েন্টি দলে অধিনায়ক বদল করেছিল BCCI। টিম ইন্ডিয়াকে (Team India) বিশ্বকাপ জেতানো সূর্যকুমার যাদবকে সরিয়ে দিয়ে অধিনায়ক করা হল শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer)। তাতে লাভের লাভ কিছু তো হলোই না বরং আয়ারল্যান্ডের মতো দলের কাছে টি-টোয়েন্টি সিরিজ হেরে লজ্জায় নাক কাটা গেল টিম ইন্ডিয়ার। অধিনায়ক হিসেবে শুরুতেই ভারতকে সিরিজ হারিয়ে নিজেও লজ্জার রেকর্ডে নাম লিখিয়েছেন আইয়ার।

লজ্জার রেকর্ডে নাম লেখালেন আইয়ার

ভারতীয় টি-টোয়েন্টি দলের দায়িত্ব আইয়ারের কাঁধে উঠতেই শুরু হল ভারতের দুর্দিন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দুটিতেই গো হারা হারল টিম ইন্ডিয়া! আর এই পরাজয়ের পরই লজ্জার খাতায় নিজের নাম তুলেছেন শ্রেয়স। বলাই বাহুল্য, আয়ারল্যান্ডের কাছে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হেরে যেতেই দ্বিতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে টিম ইন্ডিয়ার হয়ে উদ্বোধনী টি-টোয়েন্টি সিরিজ হারলেন আইয়ার।

এর আগে ভারতীয় অধিনায়ক হিসেবে প্রথম টি-টোয়েন্টি সিরিজে হারের রেকর্ড গড়েছিলেন ঋষভ পন্থ। 2022 সালের জুন মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অধিনায়ক হিসেবে গোটা টি-টোয়েন্টি সিরিজটিতে হেরে গিয়েছিলেন পন্থ। এবার সেই লজ্জার রেকর্ডে নাম জড়াল ভারতীয় টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়কের।

অবশ্যই পড়ুন: আর্জেন্টিনার বিরুদ্ধে নামার আগেই বিপদ! ধর্ষণে অভিযুক্ত কেপ ভার্দের অধিনায়ক

উল্লেখ্য, গতকাল প্রথমে ব্যাট করতে নেমে 155 রানের লক্ষ বেঁধেছিল আয়ারল্যান্ড। পরবর্তীতে সেই রান তাড়া করতে নেমে একেবারে মুখ থুবড়ে পড়লেন ভারতীয় ব্যাটসম্যানরা। সঞ্জু স্যামসন থেকে শুরু করে অভিষেক শর্মা, ইশান কিষাণ, শ্রেয়স আইয়ার এমনকি অক্ষর প্যাটেলও এদিন আয়ারল্যান্ডের সামনে হার মেনে নিয়েছিলেন। শেষ মুহূর্তে অবশ্য তিলক বর্মার পর লড়াই করেছিলেন হর্ষিত রানা। সেই সূত্রেই আয়ারল্যান্ডের কাছে হারের ব্যবধান কমে 1 রানে গিয়ে দাঁড়িয়েছিল ভারতের।

Leave a Comment