=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

আয়ারল্যান্ডের হয়ে ভারতকে গো হারা হারিয়েছেন রাজস্থানের এই প্লেয়ার

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রথমবারের মতো আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে হারতে হল ভারতকে (India)। তাও আবার 34 রানের বড় ব্যবধানে। শুক্রবার ভারতের এই পরাজয় যেন কিছুতেই মেনে নিতে পারছিলেন না ভক্তরা। তবে অনেকেই হয়তো জানেন না, গতকাল আয়ারল্যান্ডের কাছে ভারতের হারের নেপথ্যে অন্যতম বড় কারিগর আয়ারল্যান্ড দলের একজন ‘ভারতীয়’ ক্রিকেটারই। জানা যায়, ইঞ্জিনিয়ারিং পড়তে আয়ারল্যান্ডে গিয়ে সে দেশের জাতীয় দলে খেলতে শুরু করেন এই ভারতীয় (Jay Mundra)।

আয়ারল্যান্ডের হয়ে ভারতকে হারাল এই ভারতীয়

গতকাল ঘরের মাঠে ভারতের বিপক্ষে ঝাঁপিয়ে পড়েছিল আয়ারল্যান্ড বাহিনী। প্রথমে ব্যাট করতে নেমে 182 রান তুলেছিল তারা। পরবর্তীতে প্রতিপক্ষের দেওয়ার লক্ষ্য তাড়া করতে নেমে 148 রানে বান্ডিল হয়ে যায় টিম ইন্ডিয়া। এদিন শুরুতেই ভারতের তারকা ওপেনার সঞ্জু স্যামসনের উইকেট ভেঙে দেন ভারতের রাজস্থানে জন্মগ্রহণকারী আয়ারল্যান্ড তারকা জয় মুন্দ্রা। এরপর যে দলের হয়ে হাল ধরতে নেমে ঝড় তুলেছিলেন শিবম দুবে। সেই ঝড়কেও থামান তিনি। তাঁর উইকেটও ভাঙেন এই ভারতীয়।

এদিন মোট 26 রানে দুটি উইকেট তুলেছিলেন মুন্দ্রা। আর সেটাই ভারতের জয়ের পথে কাটা হয়ে দাঁড়ায়। বলে রাখি, আয়ারল্যান্ড টি-টোয়েন্টি দলের এই গুরুত্বপূর্ণ বোলারের জন্ম রাজস্থানের টংকে। এর আগে ভারতীয় বংশোদ্ভুত প্লেয়ার হিসেবে আয়ারল্যান্ড দলে যোগ দিয়েছিলেন সিমি সিং। তাঁর পরে দ্বিতীয় ভারতীয় বংশোদ্ভুত প্লেয়ার হিসেবে আয়ারল্যান্ডের হয়ে কামাল দেখাচ্ছেন মুন্দ্রা।

অবশ্যই পড়ুন: “বৈভবকে দিয়ে জল বওয়ান!” বিরাট মন্তব্য প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অশ্বিনের

জানলে অবাক হবেন, ইলেকট্রনিকস ও কমিউনিকেশনে স্নাতকোত্তর করার জন্য অর্থাৎ ইঞ্জিনিয়ারিং পড়তে আয়ারল্যান্ডে গিয়েছিলেন মুন্দ্রা। যেখানেই পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও চালাতে থাকেন তিনি। জানা যায় ভারতে থাকাকালীন প্রথম দিকে রাজস্থানের স্থানীয় ক্লাবগুলিতে খেললেও পরবর্তীতে আয়ারল্যান্ডে পৌঁছে কোভিড, লেনস্টার ক্রিকেট ক্লাবের মতো দলের হয়ে নিয়মিত ক্রিকেট খেলতেন তিনি। সেখান থেকেই ভাগ্যের জোর এবং পরিশ্রম করে আয়ারল্যান্ডের জাতীয় দলের জায়গা করেন এই খেলোয়াড়।

Leave a Comment