=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

আয়ারল্যান্ডে ভারতের হারের ম্যাচেও চতুর্থ ভারতীয় হিসেবে বিরাট রেকর্ড শিবম দুবের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শুক্রবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের (India Vs Ireland) প্রথম ম্যাচে হেরেছে ভারত। আর এই লজ্জার পরাজয়ের পর প্রশ্ন উঠছে টিম ম্যানেজমেন্টের ভূমিকা নিয়ে। তবে চুনোপুঁটি দলের কাছে পরাজয়ের মধ্যেও এক বিরাট কীর্তি করেছেন ভারতীয় দলের তরুণ অলরাউন্ডার শিবম দুবে (Shivam Dube)। আসলে গতকাল অর্থাৎ 26 জুন জন্মদিন ছিল শিবমের। আর সেদিনই উইকেট তুলে এক বিরাট নজির গড়েছেন ভারতীয় দলের এই গুরুত্বপূর্ণ সদস্য।

জন্মদিনেই বড় রেকর্ড গড়লেন শিবম দুবে

গতকাল ভারতের বিপক্ষে ব্যাট করতে নেমে শুরুটা একেবারেই ভাল হয়নি আয়ারল্যান্ডের। প্রথম দিকেই পরপর তিনটি উইকেট পড়ে গিয়েছিল প্রতিপক্ষ দলটির। এর পর ইনিংসের অষ্টম ওভারে আয়ারল্যান্ডকে বল করতে পাঠানো হয় ভারতীয় অলরাউন্ডার শিবম দুবেকে। আর নিজের প্রথম ওভারের প্রথম বলেই ফাইন লেগে দাঁড়িয়ে থাকা প্রসিদ্ধ কৃষ্ণার হাতে বেঞ্জামিন ক্যালিটজকে ক্যাচ আউট করান দুবে। আর সেই সূত্রেই বড় রেকর্ড গড়ে ফেলেছেন তিনি।

বলাই বাহুল্য, গতকাল আয়ারল্যান্ডের ব্যাটসম্যানের উইকেট ভেঙে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে জন্মদিনে উইকেট নেওয়া চতুর্থ ভারতীয় বোলার হয়ে উঠলেন শিবম দুবে। দুবের আগে ভারতের হয়ে জন্মদিনে এই কাজ করেছিলেন যুবরাজ সিং, রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদব। 33 বছরে পা দেওয়ার সাথে সাথে চতুর্থ ভারতীয় প্লেয়ার হিসেবে সেই তালিকায় ঢুকে পড়লেন দুবেও।

অবশ্যই পড়ুন: ফাঁসি হবেই খুনিদের! বাগনানের নিহত বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী

উল্লেখ্য, আয়ারল্যান্ডের বিরুদ্ধে গতকাল নামানো হয়নি বৈভব সূর্যবংশীকে। ঠিক সে কারণেই যথেষ্ট ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেট সমর্থকরা। তাঁদের একটা বড় অংশের দাবি, বৈভবকে মাঠে নামালে হয়তো গতকাল জিততে পারতো টিম ইন্ডিয়া। যদিও এমন মন্তব্যকে সমর্থন করছেন না রবিচন্দ্রন অশ্বিনের মতো অভিজ্ঞ এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররা।

Leave a Comment