=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ইলন মাস্কের টাকা সাজিয়ে দিলে পৃথিবী থেকে চাঁদে ২০০ বার যাতায়াত করা যাবে

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক (Elon Musk)। আজও তাঁর জায়গা নিতে পারেননি কেউই। শুধু তাই নয়, সম্পদের দিক থেকে নিজেকে সবার থেকে এগিয়ে রাখার পাশাপাশি বিশ্বের প্রথম ট্রিলয়নিয়ার হয়ে উঠেছেন টেসলা কর্তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধু হিসেবে পরিচিত মাস্কের সংস্থা স্পেসএক্স তাদের IPO লঞ্চ করার সাথে সাথেই মার্কিন শিল্পপতির সম্পদের পরিমাণ একেবারে হুড়মুড়িয়ে বেড়েছে। আর তাতেই টাকার পাহাড় গড়ে ফেলেছেন মাস্ক। কেউ কেউ বলছেন, মাস্কের হাতে যা অর্থ রয়েছে তা যদি পরপর সাজানো যায়, তবে ওই পথ ধরে পৃথিবী থেকে চাঁদে পৌঁছে যাওয়া যাবে অন্তত 200 বার!

আম জনতার চোখে মাস্কের সম্পদ

ফোবর্স এর রিপোর্ট বলছে, এই মুহূর্তে ইলন মাস্ক আনুমানিক 1.11 ট্রিলিয়ন ডলারের মালিক। বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েক দশকেও মাস্কের সম্পদ ছাপিয়ে বিশ্বের দ্বিতীয় ট্রিলিয়নিয়ার ওই ওঠাটা কারও পক্ষেই সম্ভব হবে না! কয়েকটি রিপোর্টে দাবি করা হচ্ছে, সাধারণ মানুষের চোখে মার্কিন ব্যবসায়ীর অর্থ খানিকটা পৃথিবী থেকে চাঁদ পর্যন্ত বিস্তৃত! অর্থাৎ টেসলা কর্তার হাতে যা সম্পদ বা অর্থ রয়েছে সেগুলো যদি পরপর সাজানো যায় সেক্ষেত্রে তার দৈর্ঘ্য হবে প্রায় 15.6 কোটি কিলোমিটার। যেখানে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব মাত্র 3 লাখ 84 হাজার 400 কিলোমিটার।

অনেকেই বলছেন, মাস্কের অর্থ পরপর সাজালে ওই রাস্তা ধরে পৌঁছে যাওয়া যাবে চাঁদে! এদিকে নাসার মতে শুধু চাঁদ নয় বরং পৃথিবী থেকে সূর্য পর্যন্ত পথ তৈরি করে দিতে পারে ইলন মাস্কের অর্থ! কেননা পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 14 কোটি 96 লাখ কিলোমিটার। এক কথায়, ইলন মাস্ক লক্ষ কোটি টাকার মালিক হওয়ার পরই তাঁর সম্পদ নিয়ে নানান আলোচনা চলছে গোটা বিশ্বে!

অবশ্যই পড়ুন: কলকাতার পাশেই স্বর্গরাজ্য! বর্ষায় চলে যান ঢাঙিকুসুম, পাবেন পাহাড়-জঙ্গল থেকে জলপ্রপাত

প্রসঙ্গত, এই মুহূর্তে মাস্কের হাতে যে অর্থ রয়েছে তা যদি বিশ্বের প্রত্যেকটি মানুষের মধ্যে বিলি করে দেওয়া হয় তাহলেও একেক জন হাজার হাজার টাকা করে পাবেন। হিসেবে এই মুহূর্তে গোটা বিশ্বের জনসংখ্যা 8.2 বিলিয়ন অর্থাৎ 820 কোটি। এদিকে মাস্কের হাতে রয়েছে 1.11 ট্রিলিয়ন ডলার। এই অর্থ যদি প্রত্যেকের মধ্যে ভাগ করে দেওয়া হয় সেক্ষেত্রে একেক জন ব্যক্তি ভাগে 122 ডলার অর্থাৎ প্রায় 12 হাজার টাকা করে পাবেন।

Leave a Comment