উত্তর ফাল্গুনী নক্ষত্রে ধন-সম্পত্তিতে টইটুম্বুর হবে ৫ রাশি! আজকের রাশিফল, ২২ জুন

সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ২২ জুন, সোমবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে আজ চন্দ্র কন্যা রাশিতে এবং সূর্য মিথুন রাশিতে বিরাজ করছে। এদিকে আজ উত্তর ফাল্গুনী এবং হস্তা নক্ষত্রের প্রভাব পড়বে। অষ্টমী তিথির বিশেষ দিনটিতে ব্যতিপাত এবং বরিয়ান যোগ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৫:২৮ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৭:৩৩ মিনিটে।

জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ সোমবার তাই বাবা মহাদেবের কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

মেষ রাশির আজকের রাশিফল: শারীরিক উপকারিতা বিশেষ করে মানসিক শক্তি অর্জন করার জন্য ধ্যান বা যোগব্যায়াম করা উচিত। পরিবারের কোনও সদস্যের অসুস্থতা আজ আর্থিক অসুবিধার কারণ হয়ে দাঁড়াবে। আজ এই সময় অর্থের থেকে স্বাস্থ্যের উপর বেশি মনোযোগ দেওয়া দরকার। পড়াশোনার ক্ষতি করে দীর্ঘ সময় বাড়ির বাইরে থাকলে আপনার বাবা-মায়ের রাগের কারণ হতে পারেন। খেলার মতো কর্মজীবনের পরিকল্পনা করাই গুরুত্বপূর্ণ। ব্যবসায়ীদের জন্য দিনটি খুব একটা ভালো নয়।

প্রতিকার: ভালোবাসার সম্পর্ককে আরও দীর্ঘ করার জন্য প্রেমিক-প্রেমিকাকে মিল্ক চকলেট উপহার দেওয়ার চেষ্টা করতে হবে।

বৃষ রাশি: আজ আপনার সৃজনশীল সখ মানসিক শান্তি এনে দেবে। আর্থিক সমস্যার সমাধান হতে পারে এবং আর্থিক লাভবান হতে পারেন। আজ পরিবারের মঙ্গলের জন্য কঠোর পরিশ্রম করা উচিত। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। ভালোবাসার মাধ্যমে আজ সবকিছু পরিকল্পনা করা উচিত। আজ অবসর সময় ধ্যান বা যোগ ব্যায়াম করতে পারেন। এতে মানসিক শান্তি পাবেন। জীবনসঙ্গীর সাথে চমৎকার মুহূর্ত কাটাতে পারেন। স্বাস্থ্য নিয়ে সেরকম কোনও চিন্তা করার দরকার নেই।

প্রতিকার: তামার পাত্রে গুড়, চাল, গম, লাল সিঁদুর, লাল ফুল, মিশিয়ে সূর্যকে জল নিবেদন করার চেষ্টা করতে হবে।

মিথুন রাশি: জটিল পরিস্থিতিতে পড়লে মোটেও ঘাবড়াবেন না। সামান্য মসলা খাবারকে যেমন সুস্বাদু করে তেমনই পরিস্থিতি আপনাকে মূল্য বুঝিয়ে দেবে। মন ভালো করার জন্য সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়া উচিত। আজ কোনও আর্থিক মামলা আদালতে বিচারাধীন থাকলে আপনি তা জিততে পারেন এবং আর্থিক লাভ করতে পারেন। পরিচিত কেউ আর্থিক বিষয়গুলোকে প্রয়োজনে থেকে বেশি অগ্রাধিকার দেবে। আজ বাড়িতে কিছুটা উত্তেজনা সৃষ্টি হতে পারে। ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো।

প্রতিকার: পারিবারিক জীবনকে ভালো করার জন্য কলার শিকড় সাথে রাখার চেষ্টা করতে হবে।

কর্কট রাশি: সাম্প্রতিক ঘটনাগুলি আপনাকে অস্বস্তিতে ফেলতে পারে। শারীরিক বা মানসিক সুস্থতার জন্য ধ্যান বা যোগ ব্যায়াম করতে হবে। আজ আপনার ভাই বোনেরা আপনার কাছে আর্থিক সাহায্য চাইতে পারে, এবং তাদের সাহায্য করা আপনাকে আর্থিক চাপে ফেলতে পারে। কিন্তু পরিস্থিতির শীঘ্রই উন্নত হবে। জীবনসঙ্গী আপনাকে ধূমপানের অভ্যাস ছাড়তে উৎসাহিত করবে। দাম্পত্য জীবনে কোনওরকম সমস্যা হবে না। কর্মক্ষেত্রের পরিস্থিতি উন্নত হবে। সুষ্ঠ জীবনের জন্য আজ পরিবারের কোনও বয়স্ক সদস্যদের সাথে সময় কাটাতে পারেন।

প্রতিকার: আজ ৫ জন মেয়েকে দুধ বা চিনির মিছরি বিতরণ করার চেষ্টা করতে হবে। এতে আপনার পারিবারিক জীবনে সুখ ভরে উঠবে।

সিংহ রাশি: উচ্চ কোলেস্টেরল যুক্ত খাবার এবং পানীয় এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। জুয়া খেলা লাভজনক হতে পারে। আজ আত্মীয়স্বজন বা বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার পাবেন। ভালবাসার দৃষ্টিকোণ থেকে দিনটি ভালো যাবে। পরিবারে কোনও রকম সমস্যা হবে না। আজ নতুন ব্যবসা বা প্রকল্প শুরু করার কথা ভেবে থাকলে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া উচিত। কারণ আপনার ভাগ্য আপনার পক্ষে কাজ করবে। স্বাস্থ্য এর দিক থেকে আজকের দিনটি ভালো কাটবে না মনে করা হচ্ছে।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে বটগাছে দুধ অর্পণ করার চেষ্টা করুন।

কন্যা রাশি: আজ আপনি অনেক সমস্যা এবং মতবিরোধের সম্মুখীন হতে পারেন, যা আপনাকে বিরক্ত করবে। চন্দ্রের অবস্থানের কারণে অর্থ অপ্রয়োজনীয় খাতে খরচ হতে পারে। যদি আপনার অর্থ সঞ্চয়ের প্রয়োজন পড়ে তাহলে জীবনসঙ্গী বা বাবা-মায়ের সঙ্গে আলোচনা করা উচিত। পরিবারের কোনও বয়স্ক সদস্যের অসুস্থতা আজ উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি ভালো কাটবে না। আজ আপনার বসের ভালো মেজাজ অফিসের পরিবেশকে উজ্জ্বল করে তুলবে।

প্রতিকার: পারিবারিক সুখ বাড়ানোর জন্য ছোট মেয়েদের মধ্যে ছানা বা খোয়া মিষ্টি, চকলেট ইত্যাদি বিতরণ করার চেষ্টা করুন।

তুলা রাশি: উচ্চ রক্তচাপের রোগীদের ভিড়পূর্ণ এলাকায় যাতায়াতের সময় সতর্কতা অবলম্বন করতে হবে। আজ সঞ্চয়ের প্রয়োজন পড়বে। না হলে ভবিষ্যতে সমস্যা হবে। টাকা জমানার পরিকল্পনা করতে হবে। আজ আপনি কোনও পার্টির পরিকল্পনা করে থাকলে সেরা বন্ধুদেরকে আমন্ত্রণ জানাতে হবে। আজ আধ্যাত্মিক প্রেমের আবেগ অনুভব করবেন। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে নাএ আজ আপনার সময় এর সৎ ব্যবহার করা উচিত। পার্কে হাঁটার পরিকল্পনা করতে পারেন। অপরিচিত ব্যক্তির সঙ্গে তর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে প্রবাহিত জলে আজ গোটা হলুদ ভাসিয়ে দেওয়ার চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি: আজ আপনি যদি বাইরে যাওয়ার পরিকল্পনা করেন তাহলে মুখে হাসি রাখতে হবে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। আজ ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারেন। সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাবেন, যা আপনারা প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে দেবে। পরিবারে কোনওরকম সমস্যা হবে না। কাজের চাপ বেশি থাকা সত্ত্বেও আজ আপনি কর্মক্ষেত্রে ভালো বোধ করবেন। নির্ধারিত সময়ের আগে সমস্ত কাজ সম্পন্ন করতে পারবেন। পার্কে হাঁটার সময় এরকম কারও সঙ্গে আপনার দেখা হতে পারে যার সঙ্গে অতীতে আপনার মতবিরোধ ছিল।

প্রতিকার: আজ প্রেমের সম্পর্ক উন্নত করতে হলে গরুকে হলুদ মেশানো আলু খাওয়ানোর চেষ্টা করতে হবে।

ধনু রাশি: অন্যদের সঙ্গে আপনার আনন্দ ভাগ করে নিলে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। কিন্তু এটি করলে পরবর্তীতে সমস্যা হতে পারে। চন্দ্রের অবস্থানের কারণে আজ আপনার অপ্রয়োজনে টাকা খরচ করে ফেলতে পারেন। টাকা জমানার পরিকল্পনার প্রয়োজন পড়লেই জীবনসঙ্গী কিংবা বাবা-মায়ের সাথে এ বিষয়ে আলোচনা করতে হবে। পরিবারের সদস্যদের বলা কথার সঙ্গে আপনি একমত হবেন না। তাদের অভিজ্ঞতার কাছে শেখার চেষ্টা করতে হবে। দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আজ নিজেদেরকে বোঝা প্রয়োজন।

প্রতিকার: আর্থিক অবস্থাকে উন্নতি করতে হলে বাড়িতে, বাথরুমে গাছের টবে সবুজ পাথরের টুকরো বা সবুজ মার্বেল রাখার চেষ্টা করতে হবে।

মকর রাশি: আজ পরিপূর্ণ এবং সন্তোষজনক জীবনের জন্য মানসিক শান্তি বৃদ্ধি করতে হবে। আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে পড়তে পারেন। বিশ্বস্ত কারোর কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত। আজ আপনি আত্মীয় স্বজন বা বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার পেতে পারেন। হৃদয় আপনার প্রিয়জনের সঙ্গে একাত্ম হয়ে উঠবে। আজ আপনি যা করেন না কেন সব সময় শক্তিশালী অবস্থান পাবেন। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে। ভালবাসার দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। পরিবার এবং দাম্পত্য জীবনে সমস্যা হবে না।

প্রতিকার: ভুলেও হিজড়াদের অপমান করবেন না এবং নিজের সামর্থ্য অনুযায়ী তাদেরকে দান করার চেষ্টা করুন। এতে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে।

কুম্ভ রাশি: বন্ধুরা আপনাকে এরকম বিশেষ কোনও ব্যক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেবে যে আপনার চিন্তাভাবনার উপরে প্রভাব ফেলে। আজ আপনার ভাইবোনদের সাহায্যে আর্থিক লাভবান হতে পারেন। তাদের পরামর্শ নেওয়া উচিত। অসতর্ক বা অপ্রত্যাশিত আচরণের কারণে আজ আপনার সঙ্গে বসবাসকারী কেউ বিরক্ত হতে পারে। ভালোবাসার দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। পরিবার এবং দাম্পত্য জীবনে ঝামেলার সম্ভাবনা রয়েছে। আর জীবনসঙ্গীর স্বাস্থ্যের কারণে কোনও পরিকল্পনা হঠাৎ করে বাতিল হয়ে যেতে পারে। কিন্তু এ নিয়ে চিন্তা করবেন না।

প্রতিকার: পারিবারিক জীবনকে ভালো করতে হলে গণেশ কিংবা বিষ্ণু মন্দিরে পিতলের প্রদীপ দান করুন।

মীন রাশি: সমস্যাগুলো নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না। সামান্য বিষয়কে বড় করে দেখার জন্য অভ্যাস নিয়ন্ত্রণ করতে হবে। আজ আপনার কোনও বন্ধু আপনার কাছে বড় অংকের টাকা চাইতে পারে। তাকে টাকা ধার দিলে আপনার আর্থিক সমস্যা বাড়বে। পারিবারিক টানাপড়েন আপনার মনোযোগ আঘাত করতে পারে। আজ পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। বিশেষ ব্যক্তিত্বের সঙ্গে আলাপচরিতা নতুন পরিকল্পনা বা ধারণার জন্ম দেবে। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে আজ।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে কোনও খোড়া কিংবা প্রতিবন্ধী ব্যক্তিকে সেবা করুন।

প্রতিদিন সকালে দৈনিক রাশিফলের আপডেট পেতে অবশ্যই গুগল করুন- India Hood Rashifal

Leave a Comment