=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

উপনির্বাচনের আগেই বাংলায় SIR-এ ১৮ হাজারের আপিল মামলা নিয়ে বিরাট সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গের ভোটার তালিকার নিবিড় সংশোধন সংক্রান্ত বিতর্ক এবং 18 হাজারেরও বেশি নাম ঝুলে থাকার আপিল মামলায় এবার বিরাট পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। আগামী 6 অক্টোবর নন্দীগ্রাম এবং রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন (West Bengal Bypolls)। ঠিক তার আগেই এই মামলার জরুরী শুনানি সংক্রান্ত আবেদন পুরোপুরি খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত। এর ফলে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী 5 অক্টোবরেই হতে পারে এই মামলার শুনানি।

উপনির্বাচনের আগে মামলার জরুরি শুনানির আবেদন রাখল না সুপ্রিম কোর্ট

পশ্চিমবঙ্গের ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়ায় বাদ পড়া 18 হাজার ভোটারের নাম আপিল কর্তৃপক্ষের কাছে এখনও বিচারাধীন অবস্থায় রয়েছে। এদিকে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে উপনির্বাচন। তাই ভোটের আগে এই সংক্রান্ত সমস্যা না মেটানো গেলে 18 হাজার মানুষ পর পর দুবার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করা থেকে বঞ্চিত হবেন। মূলত সে কারণেই 6 অক্টোবরের আগে যত দ্রুত সম্ভব এই আপিল মামলার জরুরী শুনানির আয়োজন করা হোক। মামলাকারীদের এই আবেদন এবার খারিজ করে দিল শীর্ষ আদালত।

আপিল মামলা নিয়ে আদালতে আবেদনকারীরা সওয়াল করলেও তা শোনেনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তর বেঞ্চ। উপনির্বাচনের আগে দ্রুত এই মামলার শুনানির আবেদন নিয়ে প্রধান বিচারপতি বলেছেন, “এগুলো শুধুমাত্র উপনির্বাচন। এর থেকে তো বেশি কিছু নয়।” সুপ্রিম কোর্টের এমন অবস্থানের ফলে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, এই বিশেষ মামলার শুনানি হবে আগামী 5 অক্টোবর অর্থাৎ উপনির্বাচনের ঠিক আগের দিন।

আরও পড়ুন: পেঁয়াজ বিক্রি করে মানুষ করেছিলেন বাবা, ভারতের হয়ে রুপো জিতলেন ছেলে সর্বেশ

এ প্রসঙ্গে অনেকেরই দাবি, আবেদনকারীরা আপিল মামলায় 18 হাজারের বিচারের জন্য দ্রুত শুনানির আবেদন জানালেও তাতে দেশের শীর্ষ আদালত সম্মতি না জানানোয় মূল নির্বাচনের পর এবার উপনির্বাচনেও ফের ঝুলে রইল 18 হাজারের ভাগ্য। এবারেও তাঁরা নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে বঞ্চিত হতে চলেছেন।

Leave a Comment