বিক্রম ব্যানার্জী, কলকাতা: মাত্র 14 বছর বয়সে ভারতীয় ক্রিকেটে ঝড় তুলেছিলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। 15 তে পা দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে করেছেন অভিষেক। এত অল্প বয়সে ক্রিকেটে এমন সাফল্য পেয়েছেন, এমন প্লেয়ার খুঁজে পাওয়া যাবে না! তবে এশিয়ান গেমসের (Asian Games) মঞ্চে নিজের প্রতিভা দেখিয়ে সোনা জিতে নিল এমন একজন, যাঁর বয়স বৈভবের থেকে অন্তত 4 বছর কম। হ্যাঁ, মাত্র 11 বছর বয়সে এশিয়াডের ই-স্পোর্টসে অংশগ্রহণ করে সোনা জিতল জাপানের প্রাইমারি স্কুলের ছাত্রী ইউকি কুরিয়ারা (Yuki Kurihara)। তাতেই তৈরি হয়ে গেল নতুন ইতিহাস। এশিয়ান গেমসে সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসেবে সোনা জয়ের রেকর্ড গড়ল সে।
11 বছরে সোনা জিতে চমক দিলেন ইউকি
শনিবার, এশিয়ান গেমসের মঞ্চে ই-স্পোর্টস পুয়ো পুয়ো চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইউকি মুখোমুখি হয়েছিলেন দক্ষিণ কোরিয়ার প্রতিপক্ষ কাং দংশিনের। সেই আসরেই প্রতিপক্ষকে 10-2 ব্যবধানে হারিয়ে দিয়ে সোনা ঘরে তুলল 11 বছরের ইউকি। বলাই বাহুল্য, এর আগে থাইল্যান্ডের 28 বছরের তরুণ প্রতিপক্ষ তানারাককে 10-1 ব্যবধানে হারিয়ে ক্ষমতা দেখিয়েছিল এই খুদে। এবার এশিয়ান গেমসে সোনা জিতে নিজেকে প্রমাণ করলো সে।
জাপানের কয়েকটি সংবাদমাধ্যম সূত্রের খবর, ইউকি প্রতিদিন আট ঘন্টা অনুশীলন করার পাশাপাশি সময় করে নিজের পড়াশোনাও করে। এক কথায়, ছোট থেকে কঠোর পরিশ্রম এবং দীর্ঘ অধ্যাবসায়ের মধ্যে দিয়ে শেষ পর্যন্ত সাফল্যের খাতায় নিজের নাম তুললো ইউকি। এই খুদের এমন কীর্তিতে গর্বিত তাঁর গোটা পরিবার। শুধু তাই নয়, 11 বছর বয়সী ছাত্রীর এমন সাফল্যে সোশ্যাল মিডিয়াতে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন নেট নাগরিকরা।
Selfie🤳#愛知名古屋2026
eスポーツ ぷよぷよ 金メダル🥇を獲得した
ゆうき(栗原悠輝) 選手からメッセージ👋@kryu_puyo@JeSUofficial#TEAMJAPAN#ともに一歩踏み出す勇気を愛知・名古屋アジア大会はTBS ▶ @TBS_TV_S1 pic.twitter.com/smBDF20c7v
— TEAM JAPAN (@TeamJapan) September 26, 2026
আরও পড়ুন: বাতিল ভারত-আফগানিস্তান ম্যাচ, না খেলেই এশিয়ান গেমসের সেমিতে টিম ইন্ডিয়া
উল্লেখ্য, এবছর এশিয়ান গেমসে ছাপ রাখছেন তরুণ প্লেয়ারেরা। চিনের 13 বছর বয়সি ইউ জিদি সাঁতার কেটে সোনার পদক জিতেছে। এছাড়াও জাপানের 17 বছর বয়সী শিন ওহাশি 200 মিটার ব্রেস্টস্ট্রোকে গত বৃহস্পতিবার বিশ্বরেকর্ড করেছেন। এর পাশাপাশি ভারত সহ অন্যান্য দেশের তরুণরাও এশিয়ান গেমসে অংশ নিয়ে নিজেদের প্রতিভা জাহির করছেন।