ঋত তৃণমূলের হয়ে একুশে জুলাই একাই কলকাতায় ৩০ হাজার লোক আনবেন অনুব্রত!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: একুশে জুলাইয়ের আগেই ভেঙে খান খান মমতার তৃণমূল (Trinamool Congress) । শেষ পর্যন্ত কাছের সঙ্গী অনুব্রত মণ্ডল (Anubrata Mondal), জ্যোতিপ্রিয় মল্লিকও চলে গিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দলে। সেই তালিকায় নতুন করে জুড়েছে মদন মিত্রের নাম। বুধবার, ঋতব্রতর পাশে বসেই কালীঘাট তৃণমূলের সমস্ত পথ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন মদন। এরই মাঝে এবার ঋতব্রত শিবিরের একুশে জুলাইয়ের জন্য একাই 25 থেকে 30 হাজার লোক নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিলেন নব্য তৃনমূলের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

একুশে জুলাই একাই 30 হাজার লোক নিয়ে কলকাতায় আসবেন অনুব্রত!

গরুপাচার কাণ্ডে অনুব্রত যখন তিহার জেলে ছিলেন বীরভূমের দায়িত্ব অন্য কাউকে দেননি মমতা। সেই দায়িত্ব প্রথম দিকে নিজের কাঁধেই নিয়েছিলেন তিনি। পরবর্তীতে বীরের সম্মান দিয়ে অনুব্রতকে জেল থেকে ফিরিয়ে নিয়ে আসেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! তবে জেল থেকে ফিরলেও জেলা সভাপতির পদ হারিয়েছিলেন তিনি। আসলে বীরভূম জেলায় জেলা সভাপতি পদটাই তুলে দিয়ে কোর কমিটি গঠন করে দিয়েছিলেন মমতা।

কমবেশি সকলেই জানেন, মমতার গড়ে দেওয়া কোর কমিটিতে সদস্য হিসেবে ছিলেন অনুব্রত। সেই কেষ্টকেই জেলা সভাপতির দায়িত্ব দিয়েছে নতুন তৃণমূল। আর বিশেষ পদ পাওয়ার পরই একুশে জুলাইয়ের শহীদ সমাবেশ উপলক্ষ্যে বীরভূম থেকে হাজার হাজার মানুষকে কলকাতায় নিয়ে আসার প্রতিশ্রুতি দিলেন অনুব্রত মণ্ডল!

অবশ্যই পড়ুন: “আজকে যদি সেটিং আমি নিজে করে নিতাম…” লাইভে এসে বিস্ফোরক মমতা

এর আগে আদি তৃণমূলের একুশে জুলাইয়ের জন্য গোটা বীরভূম থেকে লোক যোগাড় করে গাড়ি ভাড়া দিয়ে কলকাতায় নিয়ে আসতেন অনুব্রত মণ্ডল। সেই অভ্যাস থেকেই এবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতার এক কালের প্রিয় কেষ্ট জানালেন, ঋতব্রত তৃণমূলের জন্য তিনি 25 থেকে 30 হাজার লোক নিয়ে যাবেন। অনুব্রতর কথায়, “একুশে জুলাই বীরভূম থেকে লোকজন যাবে। 100 বার যাবে। 25 থেকে 30 হাজার লোক যাবে আমার।”

Leave a Comment