=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ভারত-বাংলাদেশ সিরিজ নিয়ে অনিশ্চয়তার কালো মেঘ, হতে পারে বাতিল

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বর্তমানে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে ভারত (India Vs Bangladesh) । গতকাল প্রথম ম্যাচেই সহজ জয় পেয়েছে টিম ইন্ডিয়া। শোনা যাচ্ছিল, ইংল্যান্ড সিরিজের পরই বাংলাদেশে তিন ম্যাচের ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলতে যাবে টিম ইন্ডিয়া। তবে এবার শোনা যাচ্ছে, ভারতের সাথে সিরিজ আয়োজন নিয়ে পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ! কয়েকটি সূত্র মারফত জানা গিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতের সাথে সিরিজ আয়োজনের ইচ্ছা প্রকাশ করলেও বর্তমানে তারাই একটু একটু করে পিছিয়ে যাচ্ছে!

বাতিল হয়ে যাবে ভারত বনাম বাংলাদেশ সিরিজ?

সব ঠিক থাকলে, অনেক আগেই ভারত বনাম বাংলাদেশের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ আয়োজন হয়ে যেত। তবে ওপার বাংলায় অশান্তির কারণে ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করেই দুই সংস্করণের দুটি ক্রিকেট সিরিজ স্থগিত করে দিয়েছিল বাংলাদেশ। তবে পরিস্থিতি স্বাভাবিক হতেই ফের ভারতের সাথে সাদা বলের সিরিজ খেলার ইচ্ছে প্রকাশ করে বাংলাদেশ। তবে শোনা যাচ্ছে, বেশ কিছু কারণে এবার তারাই পিছু হটছে।

কিছুদিন আগেই ভারত বনাম বাংলাদেশ একদিনের সিরিজের মিডিয়ার সম্প্রচার সত্বের জন্য টেন্ডার ডেকেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড! তবে ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, টেন্ডার ডাকলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে হঠাৎ তা স্থগিত করে দেওয়া হয়েছে। তবে ঠিক কোন কারণে সম্প্রচার স্বত্ব এর টেন্ডার ডেকে তা স্থগিত করে দেওয়া হয়েছে সে বিষয়ে কিছুই জানা যায়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফেও আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত কোনও তথ্য আসেনি।

অবশ্যই পড়ুন: সেমি আরও কঠিন, T20 ক্রিকেট বিশ্বকাপের ফরম্যাট বদলে দিল ICC

কয়েকটি সূত্রের দাবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেহেতু ভারতের সাথে হতে যাওয়া সিরিজের সম্প্রচার স্বত্ব সংক্রান্ত টেন্ডার স্থগিত করে দিয়েছে এখন আর এই সিরিজ হওয়ার সম্ভাবনা নেই! তবে সিরিজটি বাতিল হবে কিনা সেই সংক্রান্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি ওপার বাংলার ক্রিকেট বোর্ডের তরফে। এদিকে শোনা যাচ্ছে, আলোচনা না করে হঠাৎ সম্প্রচার স্বত্ব এর টেন্ডার ডাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি নাকি অসন্তুষ্ট ভারতীয় বোর্ড!

Leave a Comment