এইদিন থেকে শুরু হচ্ছে আমাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল ২০২৬

সৌভিক মুখার্জী, কলকাতা: যারা অনলাইনে শপিং করেন, তাদের জন্য সুখবর। সামনেই দুর্গাপুজো। এই উৎসবের মরসুমকে সামনে রেখে অ্যামাজন ভারতে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল ২০২৬-র (Amazon Great Indian Festival Sale 2026) দিনক্ষণ ঘোষণা করেছে। আগামী ৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে এই সেল। এমনকি বিভিন্ন ক্যাটাগরিতে ছাড়ের পাশাপাশি ব্যাঙ্ক অফার, প্রোডাক্ট এক্সচেঞ্জের সুবিধা মিলবে এই সেলে। ইতিমধ্যেই অ্যামাজনের অফিসিয়াল অ্যাপ এবং ওয়েবসাইটে একটি ব্যানার প্রদর্শন করা হচ্ছে।

শুরু হচ্ছে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল

প্রতিবছর দুর্গাপূজাকে সামনে রেখে অ্যামাজনের তরফ থেকে এই সেলের আয়োজন করা হয়। এখানে ইলেকট্রনিক্স ডিভাইস যেমন মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ থেকে শুরু করে জামাকাপড় বা অন্যান্য যে কোনও প্রোডাক্টের উপর মেলে বিরাট ডিসকাউন্ট। এই শপিং ইভেন্ট চলাকালীন প্রাইম সদস্যরা ১০% অতিরিক্ত সুবিধা পাবেন। যদিও কোন কোন প্রোডাক্টের ক্ষেত্রে ডিসকাউন্ট প্রযোজ্য হবে তা এখনও পর্যন্ত কোম্পানির তরফ থেকে জানানো হয়নি।

তবে অ্যামাজন যোগ্য এসবিআই ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং ইএমআই লেনদেন ব্যবহারকারী গ্রাহকদের জন্য ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্টের ঘোষণা করেছে। তার পাশাপাশি প্রোডাক্ট এক্সচেঞ্জ অফার এবং নো-কস্ট ইএমআই সুবিধার কথাও জানানো হয়েছে অ্যামাজনের তরফে। যার ফলে এই সেল স্মার্টফোন, ল্যাপটপ, টেলিভিশন বা অন্যান্য কনজিউমার ইলেকট্রনিক্স কেনার ক্ষেত্রে অতিরিক্ত সাশ্রয়ের সুযোগ দেবে গ্রাহকদের।

আরও পড়ুন: উন্নয়নে ১৬০০ কোটি, কুড়মালি ভাষাকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্তি, পুরুলিয়ায় ঘোষণা মুখ্যমন্ত্রীর

এছাড়া অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল ভারতের অন্যতম প্রধান উৎসব দুর্গাপুজোর কেনাকাটার আয়োজনকে সামনে রেখেই করা। সেখানে কোম্পানি স্মার্টফোন, ইলেকট্রনিক্স, ফ্যাশন গৃহস্থালির সরঞ্জাম বা অন্যান্য বিভিন্ন বিভাগে অফার রাখবে বলেই আশা করা যাচ্ছে। আর এই অফার শুরু হবে আগামী ৮ অক্টোবর থেকেই। তবে যারা প্রিমিয়াম গ্রাহক তারা ২৪ ঘণ্টা আগে থেকেই এই সেলের সুবিধা নিতে পারবে। পাশাপাশি উৎসবের কেনাকাটার অংশ হিসেবে অ্যামাজন একটি ‘খেলুন এবং পুরস্কার জিতুন’ প্রচারণা চালাচ্ছে। সেখানে স্মার্টফোন এবং অন্যান্য প্রোডাক্টকে পুরস্কার হিসাবে দেখানো হচ্ছে। যদিও এখনও পুরস্কারের মূল্য বা প্রক্রিয়া সম্পর্কে সম্পূর্ণ বিবরণ দেওয়া হয়নি।

Leave a Comment