=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

এই সবজির খোসা আটকাতে পারে প্রাণঘাতী বিষধরদের, জেনে নিন সাপ তাড়ানোর ঘরোয়া উপায়

অনন্যা সরকার, কলকাতা: বর্ষায় সাপের (Snake) উপদ্রব বেড়ে যায় কয়েকগুণ। বিশেষত যাঁদের বাড়ির আশেপাশে ঝোপঝাড় বা জলাজমি রয়েছে, তাঁদের বাড়িতে সাপ আসার সম্ভাবনা বেশি থাকে। ভিজে মাটি ছেড়ে শুকনো পরিবেশ ও খাদ্যের সন্ধানে বাড়িতে কখন নিঃসাড়ে হানা দেয় বিষধররা, বেশিরভাগ মানুষই তা টেরও পান না। তাই এবিষয়ে বর্ষায় অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা উচিত। সাপকে আটকানোর জন্য এখনও গৃহস্থরা বেশকিছু ঐতিহ্যবাহী পদ্ধতির সাহায্য নেন। তার মধ্যে অন্যতম হয় পেঁয়াজের খোসা (Onion Skin)। উত্তরাখণ্ডের গ্রামে এই পদ্ধতিতে সাপ তাড়ানো হয়। পার্বত্য অঞ্চলের মানুষদের বিশ্বাস, পেঁয়াজের খোসার তীব্র গন্ধে কাছে ঘেঁষে না সাপ।

পেঁয়াজের খোসা দিয়ে সাপকে ঘরে ঢোকা থেকে আটকান

উত্তরাখণ্ডের পাহাড়ি অঞ্চলে গ্রীষ্ম ও বর্ষায় সাপ দেখতে পাওয়াটা খুব সাধারণ বিষয়। তাই ওই অঞ্চলের সাধারণ মানুষরা বিভিন্ন ঘরোয়া পদ্ধতি অবলম্বন করেন সাপ প্রতিরোধের জন্য। এর মধ্যে একটি হল শুকনো পেঁয়াজের খোসার। তাঁরা বাড়ির কোণে, দরজার পাশে বা শস্যভাণ্ডারের কাছে ছড়িয়ে রাখে এটি। মনে করা হয়, পেঁয়াজের খোসার তীব্র গন্ধ সাপেদের দূরে রাখে। তবে এর সাথে বাড়ির ভিতর ও আশপাশ পরিষ্কার রাখাও প্রয়োজন। 

আরও পড়ুন: কোবরা নাকি কিং কোবরা, কোন সাপ বেশি ভয়ংকর? জেনে নিন পার্থক্য

বর্ষায় যখন মাঠ, জঙ্গল ও ঝোপঝাড় ভরে যায় জলে, তখন সাপরা শুকনো ডাঙ্গার সন্ধানে গৃহস্থ বাড়িতে হানা দেয়। বাগেশ্বরের গ্রামের অনেক বাসিন্দারা তখন ঘরের আশেপাশে, কোনায় রেখে দেয় পেঁয়াজের খোসা। তবে বিশেষজ্ঞরা এই ঘরোয়া পদ্ধতিগুলির ওপর সম্পূর্ণভাবে নির্ভর করতে বারণ করেন। তাঁরা বলেন, ঝোপঝাড় পরিষ্কার করা, বাড়িতে ইঁদুর থাকতে না দেওয়া ও সাপ দেখতে পেলে, তাকে উত্যক্ত না করে উদ্ধারকারী দল বা বনদপ্তরে খবর দেওয়ার মতো কাজগুলি করলেই সাপের দ্বারা ক্ষতির সম্ভাবনা অনেক কমে যায়। 

উত্তরাখণ্ডের বাগেশ্বর, কাপকোট এবং গরুড়ের অনেক গ্রামে সাপ তাড়াতে পেঁয়াজের খোসা ব্যবহারের পদ্ধতিটি দীর্ঘদিন ধরেই প্রচলিত। প্রাচীনকালে যখন আধুনিক সাপ তাড়ানোর যন্ত্রপাতি বা ব্যবস্থা ছিল না, তখন সাধারণ মানুষ পেঁয়াজের খোসা, ছাই বা নিম পাতার মতো ঘরোয়া সামগ্রীগুলিই ব্যবহার করতেন। শুকনো পেঁয়াজের এমনিতেই খাবারে ব্যবহার হয় না, তাই এটি সহজলভ্য ও সস্তা।

আরও পড়ুন: শ্রাবণ মাসে সাপ দেখা শুভ নাকি অশুভ? জেনে নিন

এই ঘরোয়া পদ্ধতির পাশাপাশি, বাড়ির আশেপাশের ঝোপঝাড়, আবর্জনা স্তূপ পরিষ্কার করে রাখুন, ঘরের মধ্যে ইঁদুরের প্রবেশ আটকান, দরজা-জানলার ফাঁক ও দেয়ালের ফাটল মেরামত করুন এবং গ্রামাঞ্চলে রাতের বেলা টর্চ ব্যবহার করুন। 

Leave a Comment