=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

এক যুগের সমাপ্তি! ব্রাজিল বিশ্বকাপ থেকে বিদায় নিতেই অবসর ঘোষণা নেইমারের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নরওয়ের বিরুদ্ধে পুরনো ধারা ভাঙতে পারেনি ব্রাজিল (Brazil)। প্রতিপক্ষের কাছে 1-2 ব্যবধানে হেরেছে কার্লো আনচেলত্তির দল। আর সেই শোক কাটিয়ে উঠতে না পেরেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন ব্রাজিলিয়ান স্টার নেইমার (Neymar)। বছর 16 আগে যে স্টেডিয়ামে শুরুটা করেছিলেন, সেই মেটলাইফ স্টেডিয়ামেই নিজের আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারের শেষটাও করলেন নেইমার। মান বাঁচাতে একেবারে শেষ সময়ে পেনাল্টি থেকে গোল করেছিলেন নেইমার। তাতে মন ভরেছে দর্শকদের। সেই প্লেয়ারই কিনা আর ব্রাজিলের জার্সি পরবেন না! ভাবা যায়!

হঠাৎ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত কেন?

নরওয়ের কাছে শেষ ষোলোর ম্যাচে একেবারে নাকানি চোবানি খেয়ে শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। যেই যন্ত্রণা সহ্য করতে না পেরে মাঠেই অঝরে কাঁদতে থাকেন নেইমার। এদিকে দলের এমন করুণ অবস্থায় নেইমারের বিশ্বকাপ থেকে চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না ব্রাজিল ভক্তরা। মন ভেঙেছে তাঁদেরও।

সোমবার, ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নেইমার বললেন, “আমি অনেক চেষ্টা করেছিলাম, নিজের সেরাটা উজাড় করে দিয়েছিলাম। তবে এবার সব শেষ হয়ে গেল। এই মাঠেই যাত্রা শুরু করেছিলাম, এখানেই আমার যাত্রা শেষ হচ্ছে।” এক কথায়, ব্রাজিলের এমন পরাজয় কিছুতেই মেনে নিতে পারছেন না নেইমার। সেই পরাজয়ের যন্ত্রণা থেকেই আবেগে ফুটবলকে বিদায় জানিয়েছেন তিনি।

অবশ্যই পড়ুন: অন্নপূর্ণা যোজনার পুরো টাকাই দুঃস্থের হাতে তুলে দিলেন রায়গঞ্জের মহিলা, প্রশংসা বাংলাজুড়ে

প্রসঙ্গত, সোমবার ব্রাজিলের পরাজয় এবং নেইমারের অবসর ঘোষণার মধ্যে দিয়ে একটা পুরো যুগের সমাপ্তি ঘটল। মাঠে নেমে চোট পাওয়া থেকে শুরু করে চোট সরিয়ে ফের মাঠে ফেরা এবং তারপর আবার চোট পাওয়া, বোধহয় এর নামই ছিল নেইমার। ব্রাজিলিয়ান তারকার গোটা শরীরে চোট সত্বেও তাঁর উপর ভরসা রেখেছিলেন কোচ কার্লো। নেইমারকে ফিট করিয়ে ব্রাজিলের জার্সিতে মাঠে নামিয়েই ছাড়েন তিনি। তাতে অবশ্য লাভের লাভ কিছুই হল না!

Leave a Comment