=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

“এসব কি, এটা কি ব্যাটিং?” ইংল্যান্ডের কাছেই বেইজ্জতি হয়ে গেল পাকিস্তানের!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রথম টেস্টে এক ইনিংস এবং 103 রানে হেরে যাওয়ার পর দ্বিতীয় টেস্টে এসে লজ্জা বাড়িয়েছে পাকিস্তান (Pakistan)। প্রথম ইনিংসেই 110 রানে অলআউট হয়ে গিয়েছে পশ্চিমের দেশ। আর তারপরেই পাকিস্তানের ব্যাটিংয়ের তীব্র সমালোচনা করলেন ইংল্যান্ডের (England) প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। তিনি পাকিস্তানের ব্যাটিংকে দ্বিতীয় বিভাগের কাউন্টি ক্রিকেটের সাথে তুলনা করেছেন। তাঁর কথায়, পাকিস্তানের ব্যাটিং লাইনআপকে ছিন্নভিন্ন করে দিয়েছে ইংল্যান্ডের বোলাররা। একই সাথে ভন মুখে না বললেও মনে করেন, ক্রিকেট খেলার যোগ্যতা কার্যত নেই পাকিস্তানের!

পাকিস্তানের সমালোচনায় সরব ইংল্যান্ডের কিংবদন্তি

দ্বিতীয় টেস্টে নিজেদের প্রথম ইনিংসে পাকিস্তান 110 রানে গুটিয়ে যেতেই দলটার মাথা থেকে পা পর্যন্ত সবটা নিয়েই সমালোচনা করলেন ইংল্যান্ডের কিংবদন্তি মাইকেল ভন! ভন বললেন, “আমি পুরোপুরি সৎ থেকে বলছি, ইংল্যান্ডের বোলাররা কোনও চ্যালেঞ্জের মুখোমুখিই হচ্ছে না। পাকিস্তানের ব্যাটিং লাইনআপ সম্ভবত এযাবৎকালের সবচেয়ে সহজ। আমার মনে হয় ওরা বল করার জন্যই সব সময় প্রস্তুত থাকে। ইংল্যান্ডের বোলাররা জানে যে উইকেট পাওয়া যাবে।”

এদিন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক আরও বলেন, “আলি রবসন, জোফরা আর্চার, জশ টাংরা পাকিস্তানের ব্যাটিং লাইনআপকে একেবারে ছিন্নভিন্ন করে রেখে দিয়েছে। আমার মনে হচ্ছে ইংল্যান্ড দলের প্রত্যেকে জানে যে পাকিস্তান বড় স্কোর করতে পারবে না। ওই জন্যই প্রতিটা স্পেলে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার পাশাপাশি জো রুটকে গিয়ে বলছে, আমি একবার বল করি! উইকেট তোলার প্রচুর সুযোগ আছে।”

আরও পড়ুন: ৫৫১টি উইকেট, ১৮০০-র বেশি রান, টিম ইন্ডিয়ার প্রাক্তনি ঘুরে বেড়াচ্ছেন মেট্রোতে

পাকিস্তানের ক্রিকেট দলকে একপ্রকার ঠাট্টা করেই ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন খোলাখুলি বললেন, “বিষয়টা খুব সহজ। আমাদের দলের ছেলেরা দারুণ খেলছে। আর এটা কি! এটা কি পাকিস্তানের ব্যাটিং! এটা সেকেন্ড ডিভিশনের কাউন্টি ক্রিকেট? ওদের ব্যাটিং লাইনআপকে টেস্ট ম্যাচের ব্যাটিং লাইনআপ হিসেবে ধরাই যায় না!” এক কথায় বলতে গেলে, পাকিস্তান দল যেভাবে খেলছে তাতে তাদের ক্রিকেট খেলার যোগ্যতা আছে বলে মনে করছেন না ইংল্যান্ড ক্রিকেট দলের প্রাক্তন সদস্য!

Leave a Comment