এ বছরও গোল্ডেন বুট হাত ছাড়া হতে পারে মেসির, কারণ জেনে নিন

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিজের ফুটবল জীবনে অসংখ্য পুরস্কার জিতেছেন লিওনেল মেসি (Lionel Messi)। আর্জেন্টিনার (Argentina) অধিনায়কের হাতে সুযোগ রয়েছে বিশ্ব ফুটবলে নিজেকে আরও এক সেরা প্রমাণ করার। তবে ফুটবলের নানান ট্রফি বা পুরস্কার মেসির হাতে উঠলেও আজ পর্যন্ত গোল্ডেন বুট জিততে পারেননি ফুটবলের রাজপুত্র। এবছর সুযোগ রয়েছে সোনার জুতো জেতার। তবে মেসির স্বপ্ন ভেঙে যাওয়ার দৌড়ে রয়েছেন অনেকেই। কয়েকটি রিপোর্টে দাবি করা হচ্ছে, এ বছরও গোল্ডেন বুট হাতছাড়া হতে পারে লিওর! কারণ জানেন?

গোল্ডেন বুট হাত ছাড়া হবে লিওনেল মেসির?

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক গোলদাতা হলেও এবারের বিশ্বকাপে 8টি গোল করেছেন লিওনেল মেসি। সম সংখ্যক গোল করে গোল্ডেন বুট জেতার দৌড়ে এগিয়ে ফ্রান্সের কিলিয়ন এমবাপে। মেসি যেমন নিজের গোল সংখ্যা বাড়ানোর সুযোগ পাবেন ফাইনালে, ঠিক তেমনই সুযোগ থাকবে ফ্রান্সের তারকা এমবাপের হাতেও। কারণ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলতে নামবে ফ্রান্স। সেই আসরে গোল করে গোল্ডেন বুট জিতে যেতে পারেন এমবাপে।

বলাই বাহুল্য, গোল্ডেন বুট জেতার দৌড়ে এগিয়ে রয়েছেন ইংল্যান্ডের হ্যারি কেন থেকে শুরু করে জুড বেলিংহাম, ডেম্বেলেরা। তাঁদের গোল সংখ্যা অবশ্য তুলনামূলকভাবে কম। এখন প্রশ্ন, শেষ পর্যন্ত যদি প্রত্যেকের গোল সংখ্যা সমান হয় সে ক্ষেত্রে কে জিতবেন গোল্ডেন বুট? জানিয়ে রাখি, গোল্ডেন বুট জেতার সবচেয়ে সহজ উপায় সর্বাধিক গোল। কিন্তু শেষ পর্যন্ত সেই গোল সংখ্যা সমান হলে সোনার জুতো জেতা যায় সর্বাধিক গোল অ্যাসিস্ট এর মাধ্যমে।

অবশ্যই পড়ুন: পুলিশের তদন্তে উঠে এল দময়ন্তী সেনের নিখোঁজ হওয়ার আসল কারণ

এবছর এখনও পর্যন্ত,  গোল করতে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন লিওনেল মেসি। চারটি অ্যাসিস্ট এসেছে তাঁর হাত ধরে। অন্যদিকে এমবাপে করেছেন তিনটি অ্যাসিস্ট। ফলে এই মুহূর্তে গোলে সহযোগিতার নিরিখে এগিয়ে রয়েছেন মেসি। তবে শেষ পর্যন্ত যদি 19 তারিখের ম্যাচে এমবাপে পরপর দুটি অ্যাসিস্ট করে মেসিকে ছাপিয়ে যান, অন্যদিকে মেসি যদি বিশ্বকাপের ফাইনালে গোল না করার পাশাপাশি সহযোগিতা করতেও ব্যর্থ হন তবে এ বছরও গোল্ডেন বুট হাতছাড়া হবে লিওর। সোনার জুতো পাবেন এমবাপে।

Leave a Comment