=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

কমছে দাম, তাও এই শেয়ারে বিনিয়োগ করতে বলছে একাধিক ব্রোকারেজ ফার্ম

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ার বাজারের (Stock Market) ব্যাপক অনিশ্চয়তার মধ্যেও একাধিক ব্রোকারেজ ফার্ম একটি সংস্থার শেয়ারে আস্থা প্রকাশ করেছে। মতিলাল ওসওয়ালের মতো ব্রোকারেজ সংস্থাগুলি বাজি ধরেছে বেদান্ত লিমিটেডের শেয়ারে। তাদের প্রত্যেকের দাবি, এই শেয়ার থেকে খুব শীঘ্রই বড় ধরনের রিটার্ন পেতে পারেন বিনিয়োগকারীরা। এমন দাবিতেই এই শেয়ারটিকে বাই রেটিং দিয়েছে তারা। অর্থাৎ শেয়ারটিতে বিনিয়োগের পরামর্শ দিচ্ছে প্রতিটি ব্রোকারেজ ফার্ম। বলে রাখি, আজকের দিনে দাঁড়িয়ে এই সংস্থার একটি শেয়ারের দাম 265 টাকার কাছাকাছি ঘোরাফেরা করছে।

বেদান্তের শেয়ারে বিনিয়োগ করে লাভ হবে আপনার?

বেদান্ত লিমিটেড সম্প্রতি 2026-27 আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ করেছে। আর সেই ফলাফল অনুযায়ী সংস্থাটির আর্থিক মুনাফা 71.8 শতাংশের কাছাকাছি বৃদ্ধি পেয়েছে। যার ফলে এই সময়ের মধ্যে কোম্পানির 5,473 কোটি টাকা আয় করে ফেলেছে। যদিও আর্থিক মুনাফা বৃদ্ধির সাথে সাথে বিগত বছরগুলির তুলনায় সংস্থাটির আর্থিক ব্যয়ও বেড়েছে অনেকটাই।

তবে, কোম্পানিটি তাদের ব্যবসা থেকে মোটা টাকা আয় করলেও সম্প্রতি এই সংস্থার শেয়ারের দাম বেশ খানিকটা কমেছে। শেষবারের মতো আজ অর্থাৎ শুক্রবার, এই কোম্পানির শেয়ারের দাম 1.18 শতাংশ কমে 264 টাকা 35 পয়সায় দাঁড়িয়েছে। কিন্তু তা সত্ত্বেও মতিলাল ওসওয়াল থেকে শুরু করে CLSA, আইসিআইসিআই সিকিউরিটিজের মতো ব্রোকারেজ সংস্থাগুলি এই কোম্পানির শেয়ারে আস্থা প্রকাশ করেছেন। সংস্থাগুলির দাবি, এখন দাম কমলেও আগামী দিনে এই কোম্পানির শেয়ারের দাম অনেকটাই বৃদ্ধি পাবে।

অবশ্যই পড়ুন: টিম ইন্ডিয়ার হবু অধিনায়ক বৈভব সূর্যবংশী! বলে দিলেন নির্বাচক

এদের মধ্যে মতিলাল বেদান্ত লিমিটেড সম্পর্কে যে ভবিষ্যদ্বাণী করেছে তাতে, কোম্পানিটি শেয়ার অনেকটাই বাড়ার সম্ভাবনা রয়েছে। তাদের দাবি, এই সংস্থার শেয়ারের দাম এক ধাক্কায় 290 টাকা হয়ে যেতে পারে। আরেকটি ব্রোকারেজ সংস্থা জানিয়েছে এর দাম 350 টাকার কাছাকাছি পৌঁছে যাবে। অন্যদিকে নুভামা জানিয়েছে, শীঘ্রই এই কোম্পানির শেয়ারের দাম 333 টাকায় ট্রেড করতে পারে। তবে ব্রোকারেজ ফার্মগুলির ইতিবাচক মন্তব্যের মাঝেই সিটি আবার বেদান্তের শেয়ার বিক্রি করার পরামর্শ দিয়েছে।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।) 

Leave a Comment