=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

কমল দাম, এটাই TCS-র শেয়ারে বিনিয়োগের সেরা সময়?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ার বাজারের (Stock Market) ব্যাপক অনিশ্চয়তার মধ্যেও বেশ কিছু শেয়ার বিনিয়োগকারীদের লাভের মুখ দেখিয়েছে। সেই তালিকায় রয়েছে রতন টাটার সংস্থা টাটা গ্রুপের TCS-ও (Tata Consultancy Services) । আজ হঠাৎ বুধবার, ভারতের শীর্ষস্থানীয় আইটি কোম্পানিটির শেয়ারের দাম বেশ খানিকটা কমেছে। যদিও সংস্থাটি গত সপ্তাহেই তাদের ত্রৈমাসিক ফলাফল ঘোষণা করার পরপরই 13 জুলাই এই শেয়ারের দাম 6 শতাংশ পর্যন্ত বাড়ে। তবে আবার পতন দেখতে শুরু করেছে এই কোম্পানি। আর ঠিক সেই আবহে বিনিয়োগকারীদের অনেকেরই জিজ্ঞাস্য এখন কি এই শেয়ারে বিনিয়োগ করা ঠিক হবে?

TCS এর শেয়ারে এখনই বিনিয়োগের সেরা সময়?

বুধবার, TCS এর শেয়ারের দাম বেশ খানিকটা কমে 2,188 টাকায় ট্রেড করেছে। যেখানে মাত্র দু দিন আগে এই সংস্থার শেয়ারের দাম এক ধাক্কায় 6 শতাংশ পর্যন্ত বেড়ে 2,199 টাকা 15 পয়সায় পৌঁছে গিয়েছিল। আর তারপরেই বেশ কয়েকটি ব্রোকারেজ ফার্ম এই সংস্থার শেয়ারে বিনিয়োগ করা নিয়ে মতামত প্রকাশ করেছিল। সম্প্রতি মরগ্যান স্ট্যানলি এই সংস্থার শেয়ারকে ইকুয়াল রেটিং দিয়েছিল। অন্যদিকে সিটি TCS এর শেয়ার যত দ্রুত সম্ভব বিক্রি করে দেওয়ার পরামর্শ দেয়।

এই ব্রোকারেজ ফার্মের দাবি ছিল, সংস্থাটির শেয়ার আগামী দিনে 1825 টাকায় নেমে আসতে পারে। বর্তমানে সেই দিকেই যাচ্ছে টাটার এই সংস্থার শেয়ারের দাম। মূলত সে কারণেই বেশ কয়েকজন বিশেষজ্ঞ বলছেন এখনই এই সংস্থায় বিনিয়োগ থেকে দূরে থাকাই ভাল। যদিও বিশেষজ্ঞদের একাংশ বলছেন, দাম কম থাকতে থাকতে কিছু অর্থ এই শেয়ারে বিনিয়োগ করা যেতে পারে। কেননা, এই মুহূর্তে দাম কমলেও লং টার্মে বড় রিটার্ন দিতে পারে টাটার এই সংস্থা।

অবশ্যই পড়ুন: সমুদ্রে আধিপত্য বিস্তারে চিনকেও পরাস্ত করল ভারত!

উল্লেখ্য, টাটার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দেশের শীর্ষস্থানীয় আইটি সংস্থা TCS সম্প্রতি তাদের ত্রৈমাসিক ফলাফল ঘোষণার সাথে সাথে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে এই সংস্থা। সংস্থাটির শেয়ার প্রতি 12 টাকা করে লভ্যাংশ দেওয়ার কথা জানিয়েছিল। কোম্পানিটি বলেছিল আজ অর্থাৎ 15 জুলাই তারিখে তারা তাদের বিনিয়োগকারীদের শেয়ার প্রতি লভ্যাংশ বিতরণ করবে। সেই মতোই ট্রেডিং সেশন চলাকালীন এই সংস্থার তরফে ডিভিডেন্ড পেয়ে গিয়েছেন যোগ্য বিনিয়োগকারীরা।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।) 

Leave a Comment