=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

সিউড়িতে ডিম হাতে তাড়া শতাব্দী রায়কে, কোনোক্রমে বাঁচলেন অভিনেত্রী সাংসদ

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যে ক্ষমতার পালাবদল হতে ডিম হামলা যেন ট্রেন্ডে উঠে এসেছে। যে যেখান থেকে পারছে তৃণমূলের নেতা কর্মীদের উপরে ডিম ছুঁড়ছে। সূত্রপাত হয়েছিল সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে। এখনও পর্যন্ত সেই ট্রেন্ড বজায় রয়েছে বাংলায়। তবে এবার ডিম হামলার শিকার হলেন অভিনেত্রী তথা তৃণমূলের সাংসদ শতাব্দী রায় (Satabdi Roy)। এদিন জেলা শাসকের দফতরে মিটিং সেরে বেরোনোর সময় তাঁর গাড়ি লক্ষ্য করে ডিম ছুঁড়েছেন কয়েকজন।

শতাব্দী রায়ের গাড়ি লক্ষ্য করে ডিম হামলা

ঘটনাটি ঘটেছে আজ অর্থাৎ বুধবার সিউড়ির চৈতালি মোড়ের কাছে। জানা গিয়েছে, সিউড়ির জেলা শাসকের দফতরে দিশার মিটিং ছিল শতাব্দী রায়ের। সেই মিটিং সেরে বেরোনোর সময় তাঁর গাড়িকে লক্ষ্য করে কয়েকজ ব্যক্তি ডিম ছোঁড়ে। শতাব্দী গাড়ির ভেতরে থাকাকালীন অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীরাই গাড়ি লক্ষ্য করে ডিম ছুরেছেন বলে খবর, এবং ডিমগুলি গাড়ির পিছনের কাঁচে গিয়ে লাগে। যদিও ডিম ছোঁড়ার পর অভিযুক্তরা বাইকে করে এলাকা থেকে পালিয়ে যায়। কিন্তু এই ঘটনায় আবারও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

যদিও সম্প্রতি তৃণমূলের অভ্যন্তরে বিভিন্ন রাজনৈতিক সমীকরণ আর দলবদল হওয়ার কারণে শতাব্দী রায়কে গদ্দার বলে কটাক্ষ করছে আমজনতা। তবে এই ডিম হামলার ঘটনা এবং রাজনৈতিক ক্ষোভ প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শতাব্দী বলেন, তাঁর লোকসভা এলাকার অন্তর্গত চারটি বিধানসভাতে এবার তৃণমূল কংগ্রেস চূড়ান্ত ভাবে পরাজিত হয়েছে। মানুষ পরিবর্তন চেয়েছিল। যার ফলে তাঁকে এককভাবে কাঠগড়ায় দাঁড় করিয়ে গদ্দার আক্রমণ করার কোনও জায়গা নেই।

আরও পড়ুন: কলকাতা থেকে দিল্লি, মুম্বাই, পুরী! চালু হল বিলাসবহুল বাস পরিষেবা, জানুন ভাড়া

প্রসঙ্গত, শুধুমাত্র শতাব্দী রায় নয়, বরং কিছুদিন আগে বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে লক্ষ্য করেও ডিম ছোঁড়া হয়েছিল ঠিক একইভাবে। তিনি শিলিগুড়িতে নিহত বাম নেতা মন্টু মিয়াঁর বাড়িতে দেখা করতে গিয়েছিলেন। তবে সেখানে তাঁর গাড়ি দাঁড় করিয়ে ডিম ছোঁড়া হয়। এমনকি মিনাক্ষী ভিডিও করে পুলিশকে দেখানোর হুমকি দেন।

Leave a Comment