কলকাতায় উচ্ছেদের নোটিশ, কুলগামে জঙ্গি হানা…! আজকের সেরা ১০ খবর (১ আগস্ট)

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১ আগস্ট, শনিবার। কলকাতায় উচ্ছেদের নোটিশ, কুলগামে জঙ্গি হানা, ইসকনের মিড ডে মিল, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) জেলবন্দি সত্বেও ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন সুজিত বসু

জেলবন্দি থাকা সত্ত্বেও ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। আজ অর্থাৎ শনিবার এবং আগামীকাল রবিবার মোট ৫ ঘণ্টার  জন্য তিনি জেলের বাইরে থাকতে পারবেন। আসলে সুজিত বসুর দিদির শ্রাদ্ধ অনুষ্ঠান উপলক্ষেই তাঁকে এই ৫ ঘন্টার জন্য মুক্তির অনুমোদন দেওয়া হয়েছে। যদিও আদালতে এই বিষয়ে আবেদন করার পর তা মঞ্জুর করা হয়েছে। প্রসঙ্গত, পুরনিয়োগ দুর্নীতি মামলা কাণ্ডে নাম জড়িয়েছিল সুজিত বসুর। একাধিক বার জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে ইডি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) পুজোতেও চলবে দীঘার স্পেশাল ট্রেন

পুজোর সময় দীঘা ঘুরতে যাওয়ার প্ল্যান থাকলে রইল বড় সুখবর। এবার পুজোতেও চলবে পাঁশকুড়া থেকে দীঘা এবং দীঘা থেকে পাঁশকুড়া পর্যন্ত স্পেশাল ট্রেন। এই ট্রেনের মেয়াদ বাড়িয়ে দিল দক্ষিণ পূর্ব রেলওয়ে। জানা যাচ্ছে, ট্রেনটির মেয়াদ ছিল ৩১ জুলাই পর্যন্ত। তবে উৎসবের কথা মাথায় রেখেই তার মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে ৩১ অক্টোবর পর্যন্ত। ফলে দুর্গাপুজোর কথা মাথায় রেখে তিন মাস সময় সময় বেড়েছে দীঘা – পাঁশকুড়া – দীঘা স্পেশাল ট্রেনের মেয়াদ। এতে নিত্যযাত্রীদের পাশাপাশি সাধারণ পর্যটকরা উপকৃত হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) এসপ্ল্যানেড খালি করতে ৫০০ ব্যবসায়ীকে নোটিশ

রেল স্টেশনের পর এবার এসপ্ল্যানেডের ময়দান মার্কেটে পড়ল উচ্ছেদের নোটিশ। জানা যাচ্ছে, জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরের এসপ্ল্যানেড মেট্রো স্টেশন নির্মাণের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখানকার মোট ৫২৮ জন ব্যবসায়ীকে নোটিশ দেওয়া হয়েছে। তাদেরকে আগামী ২৬ আগস্টের মধ্যেই ময়দান মার্কেট তথা অধুনা ডাক্তার বিধানচন্দ্র রায় মার্কেট খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে সবথেকে বড় ব্যাপার, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। সেক্ষেত্রে এই ব্যবসায়ীদের অস্থায়ীভাবে কলকাতা পুলিশের মাউন্টেড প্যাডক মাঠে স্থানান্তরের ব্যবস্থা করা হচ্ছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) আজ থেকেই শুরু হল ইসকনের মিড ডে মিল

পূর্ব ঘোষণা অনুযায়ী, আজ অর্থাৎ ১ আগস্ট থেকে কলকাতার স্কুলগুলিতে ইসকনকে মিড ডে মিল দেওয়ার বরাত দেওয়া হল। তবে সেক্ষেত্রে কলকাতা পৌরসভা এলাকার ৫০০টি সরকার এবং সরকারপোষিত বিদ্যালয়ের ৪৪ হাজার ছাত্রছাত্রীদের পাতে আজ আহার তুলে দেওয়া হয়েছে। এমনকি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই তার উদ্বোধন করেছেন। পাশাপাশি ইসকনের খাবার পৌঁছে দেওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করা হয়েছে। তবে খাবারের তালিকায় রয়েছে ভাত অথবা খিচুড়ি, পনির অথবা ছানা, সয়াবিন, মরশুমি সবজি, এবং ডিমও দেওয়া হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) এখনই বাড়ছে না হাসপাতালে রোগীদের খাবার বাবদ বরাদ্দ

সরকারি হাসপাতালে রোগীদের জন্য রান্না করা খাবার সরবরাহ সংক্রান্ত সরকারের টেন্ডার প্রক্রিয়া আপাতত স্থগিত রেখেছে কলকাতা হাইকোর্ট। অর্থাৎ আজ থেকে রোগীদের খাবার বাবদ বরাদ্দ বাড়ছে না। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, রোগীদের জন্য আরও উন্নত মানের খাওয়ার ব্যবস্থা করতে হবে। সেই কারণে আগের খাতে বরাদ্দ ৫৬ টাকা ৬৪ পয়সা থেকে বাড়িয়ে তা ১১০ টাকা করা হয়। এমনকি ২৩ জুলাই স্বাস্থ্য দফতরের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, এবং ১ আগস্ট থেকেই তা কার্যকর হওয়ার কথা। কিন্তু সেখানে স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) নেপালে চরমে উঠল সাম্প্রদায়িক অশান্তি

ফের হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক সংঘাতে উত্তাল নেপালের দক্ষিণ অঞ্চল। এমনকি এই সাম্প্রতিক দাঙ্গায় মৃত্যু হয়েছে অন্তত তিনজনের। সাম্প্রদায়িক এই সংঘাতের ঘটনাটি ঘটেছে ভারতের সীমান্তবর্তী সুনসারি জেলার মধেসি অঞ্চলে। এমনকি এ নিয়ে গোটা এলাকাজুড়ে জারি করা হয়েছে কারফিউ। রিপোর্ট অনুযায়ী, শ্রাবণ মাসের পবিত্র তিথিতে বলো বাম যাত্রা উপলক্ষে কোশি ব্যারেজ থেকে জল নিয়ে ফিরছিলেন ভক্তরা। এমনকি ডিজে বক্সে গান বাজিয়ে গেরুয়া পতাকা নিয়ে মিছিল করার সময় হঠাৎ কয়েকজন মুসলিম ধর্মাবলম্বী মানুষ বাধা দেওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) কৃষ্ণনগরে না বলে হিন্দুদের হালাল মাংস খাওয়ানোর অভিযোগ

এবার হালাল মাংস বিক্রি করা নিয়ে কৃষ্ণনগরের নামকরা রেস্তোরাঁ মাদার্স হাটে ছড়াল বিতর্ক। সংখ্যালঘুদের জন্য তৈরি হালাল মাংস অন্যান্য গ্রাহকদের পরিবেশন করা হচ্ছে, এমন অভিযোগে স্থানীয় বাসিন্দারা সেখানে বিক্ষোভ দেখায়। এমনকি এই ঘটনা নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। রেস্টুরেন্টে খেতে গেলে ঘন্টার পর ঘন্টা সাধারণ গ্রাহকদের অপেক্ষা করতে হয়, এমনটাই অভিযোগ। কয়েকজন গ্রাহকের দাবি, ওই হোটেল কর্তৃপক্ষ না জানিয়ে হিন্দু গ্রাহকদের হালাল মাংস খাওয়াচ্ছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) বরানগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু ২ শিশু সহ বাবার

সাত সকালে বরানগরে মর্মান্তিক দুর্ঘটনা। বাবার সঙ্গে স্কুটিতে করে স্কুলে যাওয়ার পথে লরির ধাক্কায় মৃত্যু হয়েছে দুই শিশুসহ বাবার। জানা যাচ্ছে, বাবাকে পরে হাসপাতালে ভর্তি করানো হলে পরে তিনিও মারা গিয়েছেন। বেআইনিভাবে নির্মাণের পাথর ফেলে রাখায় প্রোমোটারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। দুই শিশুর মধ্যে একজনের বয়স ৫ বছর এবং আরেকজনের বয়স ৭ বছর। তবে ওই দুই শিশুর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাগর দত্ত হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) রাজ্যে অস্থায়ীভাবে ৮০০ হোমগার্ড নিয়োগ

রাজ্যে এবার অস্থায়ীভাবে ৮০০ জন হোমগার্ড নিয়োগ করা হবে বলে তোড়জোড় শুরু। বৃহস্পতিবার স্বরাষ্ট্র দফতরের তরফ থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর সেখানে কলকাতা পুলিশ কমিশনার অজায় নন্দাকে এই নিয়োগ সংক্রান্ত ছাড়পত্র দেওয়া হয়েছে। আসলে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতুতে মেরামতি এবং সংস্কারের কাজের কারণে দীর্ঘদিন ধরে তা বন্ধ থাকে। কিন্তু এই কারণে গোটা কলকাতা জুড়ে তৈরি হয় যানজট। সেই যানজট থেকে মুক্তি দেওয়ার জন্যই এবার অস্থায়ী হোমগার্ড নিয়োগের ঘোষণা করা হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) কুলগামে নাম জেনে শ্রমিকদের গুলি জঙ্গিদের

জম্মু কাশ্মীরের কুলগামে ফের জঙ্গি হামলা। পহেলগাঁও ধাঁচে নাম জেনে বেছে বেছে হিন্দু শ্রমিকদের গুলি করেছে দুষ্কৃতীরা। এই খবর প্রকাশ্যে আসতেই গোটা দেশজুড়ে শুরু হয়েছে জোর চাঞ্চল্য। জানা যাচ্ছে, পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে জঙ্গিরা গুলি চালিয়েছে, এবং তাতে একজনের মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যার দিকেই ঘটে এই ঘটনা। আসলে কয়েকজন একটি ইটভাটায় কাজ করছিল। আচমকা শ্রমিকদের লক্ষ্য করে গুলি চালানো শুরু করে জঙ্গিরা। যে শ্রমিকের মৃত্যু হয়েছে তাঁর বয়স ২৪ বছর। তিনি ছত্তিশগড়ের বাসিন্দা। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

Leave a Comment