কলকাতার রাস্তায় চলবে অস্ট্রেলিয়ার মতো ট্রাম? বড় উদ্যোগ নিলেন অর্জুন সিং

সহেলি মিত্র, কলকাতাঃ বাংলায় এবার অস্ট্রেলিয়ার ছোঁয়া! আপনিও কি কলকাতা শহরের সব জায়গায় ট্রাম (Trams in Kolkata) চলতে দেখতে চান? নতুন করে শতাব্দী প্রাচীন এই ব্যবস্থা ফিরে আসার অপেক্ষা করছেন? তাহলে আজকের এই খবরটি রইল আপনার জন্য। এমনিতেই বাংলার ট্রাম ব্যবস্থাকে পুনর্জীবিত করতে নানা প্ল্যান করছে পশ্চিমবঙ্গ সরকার। নতুনের লক্ষ্যে সেইসঙ্গে কলকাতার পরিবহন ব্যবস্থার উন্নয়ন ও ট্রাম পরিষেবা পুনরুজ্জীবন নিয়ে অস্ট্রেলিয়া ও পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে আলোচনা হল।

কলকাতার ট্রাম আধুনিকীকরণে আগ্রহ প্রকাশ করল অস্ট্রেলিয়া

কলকাতায় নিযুক্ত অস্ট্রেলিয়ার কনসাল জেনারেল বার্নার্ড লিঞ্চ মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী অর্জুন সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন এবং কলকাতার পরিবহন পরিকাঠামোর আধুনিকীকরণ নিয়ে আলোচনা করেন। ট্রাম পরিষেবা পুনরায় চালুর বিষয়টি বিশেষভাবে আলোচিত হয় দুজনের মধ্যে বলে খবর। তিনি পরিবহন খাতের উন্নয়ন ও আধুনিকীকরণের জন্য রাজ্য সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের রূপরেখাও তুলে ধরেন। কলকাতার পরিবহন পরিকাঠামোর উন্নয়নে অস্ট্রেলীয় সংস্থাগুলোর অংশগ্রহণের সম্ভাবনার বিষয়ে কনসাল জেনারেল বার্নার্ড লিঞ্চ অবধি নিজের আগ্রহ প্রকাশ করেছেন বলে খবর। এই বৈঠক সম্পর্কে বড় বার্তাও দিয়েছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী।

বড় বার্তা পরিবহণ মন্ত্রীর

পরিবহণ মন্ত্রী অর্জুন সিং জানান, ‘আজ পরিবহন দপ্তরে কলকাতায় নিযুক্ত অস্ট্রেলিয়ার কনসাল জেনারেল বার্নার্ড লিঞ্চ-এর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল। কলকাতার পরিবহণ ব্যবস্থার আধুনিকীকরণ, বিশেষত ঐতিহ্যবাহী ট্রাম পরিষেবার পুনরুজ্জীবন ও উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কলকাতা ও রাজ্যের পরিবহণ পরিকাঠামোকে আরও আধুনিক, দক্ষ ও জনবান্ধব করে তুলতে অস্ট্রেলিয়ার সংস্থাগুলি আগ্রহ প্রকাশ করেছে। তাঁদের এই আগ্রহকে স্বাগত জানাই।’

আরও পড়ুনঃ গেরুয়া কার্পেটের উপর দিয়ে হাঁটছেন মুখ্যমন্ত্রী, ছবি তুলে চরম কটাক্ষ কুণালের

তিনি আরও লেখেন, ‘অস্ট্রেলিয়ার সংশ্লিষ্ট সংস্থাগুলিকে রাজ্যের বিভিন্ন টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছি। বৈঠকে অস্ট্রেলিয়ার কনসাল জেনারেলের সঙ্গে উপস্থিত ছিলেন অনঘা, সিনিয়র ইকোনমিক রিসার্চ অ্যান্ড ভিজিটস অফিসার; রাজীব ঘোষ, কর্পোরেট সার্ভিসেস ম্যানেজার; এবং অ্যাঞ্জেলিনা নায়ার, সিনিয়র রিসার্চ অ্যান্ড ভিজিটস অফিসার। আন্তর্জাতিক সহযোগিতা, আধুনিক প্রযুক্তি ও সুপরিকল্পিত উদ্যোগের মাধ্যমে কলকাতার পরিবহণ ব্যবস্থাকে আরও উন্নত, আধুনিক ও ভবিষ্যৎ-উপযোগী করে তোলাই আমাদের লক্ষ্য।’

Leave a Comment