সবে শুরু, বিকেলে আরও বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গে! আবহাওয়ার খবর

সহেলি মিত্র, কলকাতাঃ রাতভর টানা বৃষ্টিতে জলমগ্ন সমগ্র বাংলা। যে দিকে দু’চোখ যাচ্ছে সেখানেই হাঁটু সমান বা কোমর সমান জল। তার ওপর আজ বুধবার ভোর থেকেই বজ্রবিদ্যুৎ সহ এক নাগাড়ে দফায় দফায় বৃষ্টি (Heavy Rainfall) হয়েই চলেছে। ব্যাহত হয়েছে যান চলাচল। রাস্তায় বেরিয়ে রীতিমতো সমস্যায় পড়তে হচ্ছে আমজনতাকে। ভাবছেন দুপুরে বা বিকেলে আর বৃষ্টি হবে না? সে গুড়ে বালি। সক্রিয় নিম্নচাপের (Low Pressure) প্রভাবে বৃষ্টি হচ্ছে বাংলাজুড়ে। তবে আগামী কয়েক ঘণ্টার মধ্যে বৃষ্টির নতুন স্পেল বাংলাকে নতুন করে ভিজিয়ে দেবে বলে তৈরি হচ্ছে (Weather Update)।

দক্ষিণবঙ্গে আরও ধেয়ে আসছে ভারী বৃষ্টি

বর্তমানে বিগত দুদিন ধরে বাংলা সহ দেশের নানা অংশে একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে। বিশেষ করে বাংলার কথা বললে, গত কয়েক ঘণ্টায় কয়েক মিলি বৃষ্টি হয়েছে। তবে এখনই ভাববেন না যে বৃষ্টি থেমে যাবে। আবহাওয়া (IMD) অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গে নতুন করে জল বাড়ার আশঙ্কা হয়েছে। আকাশ ঘন কালো মেঘে ঢেকে রয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ ও ৩০–৪০ কিমি/ঘণ্টা বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। বীরভূম, কলকাতা, হাওড়া, পশ্চিম বর্ধমান ও পুরুলিয়ায় ৭–১১ সেমি পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে।

আরও পড়ুনঃ কলকাতার রাস্তায় চলবে অস্ট্রেলিয়ার মতো ট্রাম? বড় উদ্যোগ নিলেন অর্জুন সিং

বিশেষ করে আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে ভারী বৃষ্টির আশঙ্কায় কলকাতা, হাওড়া, হুগলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। নিম্নচাপ এবং মৌসুমি অক্ষরেখা সুস্পষ্টভাবে সক্রিয় থাকায় একটানা বর্ষণ চলছে বলে খবর। আগে জানা গিয়েছিল যে বৃষ্টি কমবে, তবে এখনই তা হচ্ছে না। আবারও তেড়েফুঁড়ে বৃষ্টি আছরে পড়বে বাংলায় বলে খবর। এদিকে ডিভিসি জল ছাড়তে চলেছে বলে খবর। যার ফলে বহু নিচু এলাকা জলের তলায় ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে।

উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা

এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ সকাল থেকে বৃষ্টি চলছে। কোথাও মাঝারি তো আবার কোথাও ভারী। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির তাণ্ডব অব্যাহত থাকবে বলে খবর। আজ ভারী বর্ষণের জন্য এদিন বিশেষ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়।

Leave a Comment