নতুন রূপে ফিরছে ভোডাফোন আইডিয়া, Vi-র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন শাহরুখ খান

শ্রীলেখা বিশ্বাস, কলকাতা: ভারতের তৃতীয় বৃহত্তম টেলিকম সংস্থা ভোডাফোন আইডিয়া ফিরছে এবার নতুন রূপে। বলিউডের বিখ্যাত অভিনেতা শাহরুখ খানকে (Shah Rukh Khan) ইতিমধ্যেই ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধও করে নিয়েছে এই সংস্থা। পাশাপাশি একটি নতুন ক্যাম্পেনও চালু হয়েছে।

Vi-এর নতুন রূপ

মঙ্গলবার একটি বিবৃতিতে ভোডাফোন আইডিয়া লোগো পরিবর্তন করে V! থেকে Vi হওয়ার কথা জানিয়েছে । পাশাপাশি “V! এবার বদলে যাচ্ছে… প্রস্তুত থাকুন” শিরোনামে একটি নতুন প্রচারাভিযান শুরু করেছে। যার নাম দেওয়া হয়েছে “Key”। ভোডাফোন আইডিয়ার স্বতন্ত্র ব্র্যান্ড পরিচিতি হিসেবে এটি একটি বড় পদক্ষেপ। মূলত, গ্রাহক সংখ্যা বাড়ানোর জন্য আদিত্য বিড়লা গ্রুপের টেলিকম কোম্পানি ভিআই আগামী তিন বছরে ৪৫ হাজার কোটি টাকার মূলধন ব্যয়ের পরিকল্পনা করছে। সংস্থার মতে, শাহরুখ খান (Shah Rukh Khan) এই প্রচারণার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে থাকবেন। যদিও কোম্পানিটি এই প্রচারনার সময়কাল সম্পর্কে এখনও কিছুই খোলসা করেননি।

ভোডাফোন আইডিয়ার সিইও অভিজিৎ কিশোর মঙ্গলবার একটি বিবৃতিতে জানান, “এটি শুধু লোগোর নতুন রূপদান নয় বরং ভিআই ব্র্যান্ডে আমরা যে পরিবর্তন আনছি তারই প্রথম ঝলক। এটি ভিআইকে নিয়ে আমাদের উচ্চাকাঙ্ক্ষা এবং টেলিকমের ভবিষ্যৎ গড়ার প্রতি আমাদের অঙ্গীকারকে প্রতিফলিত করে, যা আমাদের গ্রাহকদের জীবনকে আরো উন্নত এবং সম্ভব করে তোলে।”

ভিআই তার বিদ্যমান ব্র্যান্ড পরিচিতি থেকে ভিজুয়াল পার্টকেলকে একটি উন্নত গতিশীল থ্রিডি মডেলে রূপান্তরিত করেছে এবং এটিকে ব্র্যান্ড মার্কের শীর্ষে স্থাপন করেছে। কোম্পানি জানিয়েছে যে, তাদের নতুন লক্ষ্য এই নতুন ডিজাইনটি আশা,শক্তি এবং ভবিষ্যতের সম্ভাবনাকে প্রতিফলিত করবে। নতুন এই পরিচিতিটি ১লা সেপ্টেম্বর থেকে ভিআই এর গ্রাহক পরিষেবা কেন্দ্র, ডিজিটাল প্লাটফর্ম এবং ডিজিটাল নেটওয়ার্ক ও যোগাযোগ মাধ্যম জুড়ে পর্যায়ক্রমে চালু হতে শুরু করবে।

আরও পড়ুন: টোল প্লাজায় লক্ষ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ, কলকাতা সহ ১৪ জায়গায় ইডির অভিযান

ভিআই এর ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণ

আশ্চর্যের বিষয় হল,দেলআই এর নতুন এই পদক্ষেপ ঠিক সেই সময়ই হচ্ছে যখন ভিআই তার ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণ করছে এবং শুধু একটি প্রচলিত টেলিকম পরিষেবা প্রদানকারীর গণ্ডি পেরিয়ে যেতে চাইছে। কোম্পানিটির বর্তমানে ১৭ টি সার্কেলে মিড ব্যান্ড ফাইভজি স্পেক্ট্রাম ( mid band 5G spectrum) এবং ১৬ টি সার্কেলে এম এম ওয়েভ স্পেট্রাম (mmwave spectrum) রয়েছে এবং তারা আরো ১৭ টি সার্কেলে তাদের ফাইভ-জি পরিষেবা সম্প্রসারণ করছে।

Leave a Comment