=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

কাঁপবে শত্রুরা! নির্ভুল লক্ষ্যে আঘাত হানল DRDO-র তৈরি VSHORADS

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সামরিক সক্ষমতা বাড়াতে ক্রমাগত চেষ্টা করে চলেছে ভারত (India)। সম্ভাব্য যুদ্ধের আশঙ্কাকে সামনে রেখেই শত্রুপক্ষের বিরুদ্ধে রুখে দাঁড়াতে নিজেদের ঘর গুছিয়ে রাখছে নয়া দিল্লি। বিগত দিনগুলিতে সেই লক্ষ্যে একাধিক সামরিক ক্ষেপণাস্ত্রর সফল পরীক্ষা চালিয়েছে দেশের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা বা DRDO। সেই পথ ধরেই এবার ভারতীয় সেনাবাহিনীর জন্য চতুর্থ প্রজন্মের স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা VSHORADS (India VSHORADS) এর পরীক্ষায় সফল হল DRDO। রাজস্থানের পোখরান টেস্ট রেঞ্জ ফিল্ড ফায়ারিং রেঞ্জে চতুর্থ প্রজন্মের কাঁধে বহনযোগ্য স্বল্প পাল্লার এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে ভারত। 

নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে VSHORADS

ভারত রাজস্থানে যে নতুন VSHORADS আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে সেটি স্বল্প পাল্লার হলেও অধিক উচ্চতায় থাকা লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, পরীক্ষা চলাকালীন ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটির হিট টু কিল ক্ষমতা যাচাই করে দেখা হয়েছে। আসলে এই পরীক্ষার মধ্যে দিয়ে গবেষকরা দেখতে চেয়েছেন ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি নির্দিষ্ট লক্ষ্যে সঠিকভাবে আঘাত করতে পারে কিনা। সেই পরীক্ষায় সফল হয়েছে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা।

এদিন পরীক্ষা চলাকালীন নানান ভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটির পরীক্ষা করেন গবেষকরা। কাছে আসা লক্ষ্যবস্তু থেকে শুরু করে দূরে সরে যাওয়া এমনকি আশেপাশের নড়াচড়া করতে থাকা লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হেনে সেগুলিকে ধ্বংস করেছে এই ক্ষেপণাস্ত্র। বলে রাখা প্রয়োজন, VSHORADS হল মানব-বহনযোগ্য একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

অবশ্যই পড়ুন: জিতেছে ব্রাজিল, তাও কেঁদে ভাসালেন নেইমার, কেন?

জানিয়ে রাখি, এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি এবং দেশীয় নকশায় তৈরি। ভারতীয় সেনাবাহিনীর জন্য এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যৌথভাবে তৈরি করেছে ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা বা DRDO এর গবেষণা কেন্দ্র, ইমার্ট এবং অন্যান্য গবেষকরা। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, ভারতের তিন বাহিনী অর্থাৎ বিমানবাহিনী, স্থলবাহিনী এবং নৌবাহিনী এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ব্যবহার করতে পারে! এদিকে এমন শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষা করার পর DRDO-র গবেষক দল থেকে শুরু করে ভারতের সশস্ত্র বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তাঁর দাবি, শত্রুর হুমকির বিরুদ্ধে এই প্রতিরক্ষা ব্যবস্থা ভারতকে অনেকটাই শক্তিশালী করবে।

Leave a Comment