=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

কিছুক্ষণেই দক্ষিণবঙ্গের ৭ জেলায় ঝমঝমিয়ে বৃষ্টি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

প্রীতি পোদ্দার, কলকাতা: শ্রাবণ মাস প্রায় শেষের মুখে, কিন্তু শেষবেলাতে এসেও কিছুতেই রাজ্যের ওপর থেকে নিম্নচাপের ছায়া কাটছে না। এইমুহুর্তে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ক্রমেই শক্তি বাড়াচ্ছে, আশঙ্কা করা হচ্ছে, আগামীকালই (Weather Tomorrow) সেটি নিম্নচাপের রূপ নেবে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা মধ্যপ্রদেশের নিম্নচাপ ক্ষেত্রে প্রবেশ করেছে। এরপর ডালটনগঞ্জ হয়ে দিঘার উপর দিয়ে দক্ষিণপূর্ব দিকে এগিয়ে আসবে। তাই এই দুই জোড়া ফলায় দক্ষিণবঙ্গে (South Bengal) আগামীকাল থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, একাধিক জেলায় হলুদ সর্তকতা জারি করা হয়েছে।

বিকেলেও থাকবে বৃষ্টির সম্ভাবনা

গতকাল, রাত থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির জেরে একাধিক জায়গায় জল জমে গিয়েছে। আজও সকাল থেকেই অধিকাংশ জেলায় আকাশ মেঘলা হওয়ার পাশাপাশি বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েই চলেছে। বিকেলেও রয়েছে বৃস্টির সম্ভাবনা। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া এবং হুগলি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ১৪ আগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি হয়েছে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল, বুধবার, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। তাই এই তিনটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়ো বা দমকা হাওয়া বইতে পারে বলেও সতর্ক করা হয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। আগামী শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে উপকূলবর্তী ও পশ্চিমের জেলা গুলিতে।

আরও পড়ুন: গরু পাচার কাণ্ডের ‘কিং পিন’! অভিষেক ঘনিষ্ঠ বিনয় মিশ্রকে ধরতে বড় পদক্ষেপ CBI-র

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির মেজাজ বজায় থাকবে একাধিক জেলায়। হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। এছাড়াও ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার কিছু অংশে। তাই এই জেলাগুলিতে হলুদ সর্তকতা জারি করা হয়েছে। বৃষ্টির পাশাপাশি এই জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। আগামী কয়েক দিন রাজ্যজুড়ে বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Comment