শ্যামবাজারে নেতাজিকে শ্রদ্ধা জানালেন মমতা, ফেরার পথে শুনতে হল ‘চোর চোর’ স্লোগান

সৌভিক মুখার্জী, কলকাতা: হালিশহরে মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে চরম হেনস্থার সম্মুখীন হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে হালিশহরের পর এবার শ্যামবাজারেরও শুনতে হলেও ‘চোর’ স্লোগান। শহীদ ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবস উপলক্ষে এবং নেতাজির অপমানের বদলা নিতে বিশেষ কর্মসূচির আয়োজন করে কালীঘাট তৃণমূল। নেতাজির মূর্তিতে মাল্যদান সেরে ফিরতেই বিজেপির কর্মী সমর্থকরা মমতাকে দেখে এদিন ‘চোর চোর’ স্লোগান দিতে থাকে। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত ছড়িয়েছে শ্যামবাজারে।

মমতাকে দেখে ফের চোর স্লোগান

মহান বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবস আজ। পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বসুর অপমানের প্রতিবাদে আজ কালীঘাট তৃণমূলের তরফ থেকে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অন্যান্য কর্মীরা। আজ বিকালে শ্যামবাজারে নেতাজি মূর্তির পাদদেশ জমায়েত হয় কালীঘাট তৃণমূল। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে নেতাজি মূর্তিতে মাল্যদান করে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিতে শোনা যায়। পরিস্থিতি স্বাভাবিকই ছিল। তবে সেখান থেকে বেরোনো মাত্রই বিপত্তি।

এদিন মমতা ওই কর্মসূচি সেরে ফেরার সময় সেখানে আচমকা বিজেপির কর্মী সমর্থকরা উপস্থিত হয়। এমনকি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখে ‘চোর চোর’ স্লোগান দিতে থাকে তারা। এমনকি রাস্তায় বসে পড়ে কেউ কেউ মমতাকে দেখে স্লোগান দিতে থাকে, “চোর হ্যায়, চোর হ্যায়, মমতা ব্যানার্জি চোর হ্যায়।” তবে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এমনকি পুলিশকে পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে উদ্যোগ নিতে হয়। কিন্তু বিক্ষোভকারীদের দাবি, “আমরা বিপ্লবীদের শ্রদ্ধাজ্ঞাপনে বাধা দিইনি। ফেরার সময় চোরকে চোর বলেছি। এতে অসুবিধার কিছু নেই।”

আরও পড়ুন: ২০টি স্যুটকেসের রহস্য কী? ভাইপোর বিদেশ যাত্রা নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ

প্রসঙ্গত, কয়েকদিন আগেই হালিশহরে মৃত তৃণমূল কর্মীর বাড়িতে দেখা করতে গিয়ে বিশৃঙ্খলার মধ্যে পড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে কাদা, জুতো ইত্যাদি ছুড়ে মারা হয়। এমনকি তাদের দাবি, শান্ত পরিস্থিতিকে অশান্ত করার জন্য মমতা এখানে এসেছে। যদিও সেখান থেকে তিনি কোনও মতে বেরিয়ে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। পাশাপাশি সেখানে মমতাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দিতে দেখা যায়। তবে তার পরপরই শ্যামবাজারের এই ঘটনা ফের মমতার নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলছে।

Leave a Comment