=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

কিছুক্ষণেই শুরু বজ্রগর্ভ মেঘের দাপট, কলকাতা সহ ৩ জেলায় ঝড় বৃষ্টি, আবহাওয়ার খবর

সহেলি মিত্র, কলকাতা: সকাল থেকেই আবহাওয়া খারাপ বাংলার (Weather Update)। আকাশে ঘন কালো মেঘ। ইতিমধ্যে সকালের দিকে কলকাতা সহ বেশ কিছু জেলায় কয়েক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে। আকাশ মেঘেদের গর্জন শোনা যাচ্ছে। এখানেই শেষ নয়, আলিপুর আবহাওয়া অফিসের তরফে দুপুরের পরে বা বিকেলের দিকে কলকাতা সহ বাংলার জেলায় জেলায় তুমুল ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে। আপনিও কি বাড়ির বাইরে আছেন বা বেরোনোর কোথায় ভাবছেন? তাহলে জেনে নিন কেমন থাকবে আবহাওয়া সে সম্পর্কে।  

কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে তুমুল ঝড় বৃষ্টি

হাওড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমান জেলায়। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কিছু কিছু জায়গায় কালবৈশাখীর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উল্লেখিত জেলাগুলিতে আবহাওয়া অফিসের তরফে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। যদিও স্থানীয় বজ্রগর্ভ মেঘের ফলে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া এবং উত্তর ২৪ পরগনা জেলায়।

আরও পড়ুনঃ শুরু হবে বজ্রগর্ভ মেঘের দাপট, কিছুক্ষণেই দক্ষিণবঙ্গের ৩ জেলায় মারাত্মক ঝড় বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, পূর্ব উত্তরপ্রদেশের ওপর অবস্থিত উর্ধ্বস্তরীয় ঘূর্ণাবর্তয় বর্তমানে উত্তর পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলের উপর অবস্থান করছে। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ০.৯ কিমি উচ্চতায় বিস্তৃত। এক টানা দুর্যোগের কারণে উত্তাল থাকবে সমুদ্র। যে কারণে মৎস্যজীবীদের উদ্দেশ্যেও বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

এবার জেনে নেওয়া যাক দুপুর বা বিকেলের দিকে উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, বিকেলের দিকে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়। বৃষ্টির পাশাপাশি চলবে ঝড়ও। উল্লেখিত জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

Leave a Comment