=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

কিছুক্ষণেই ৫০ কিমিতে হাওয়া, ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে! কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

সহেলি মিত্র, কলকাতা: বাংলার দুয়ারে এসে হাজির হয়েছে নিম্নচাপ। এই নিম্নচাপের দাপটে রবিবার সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে বাংলায়। কোথাও হালকা তো কোথাও মাঝারি তো আবার কোথাও একদমই ছিটেফোঁটা। আজ সারাদিনই মোটের ওপর এরকম আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সবথেকে বড় কথা, আজ ছুটির দিন দুপুর থেকে বিকেলের মধ্যে কলকাতা সহ জেলায় জেলায় বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে। সঙ্গী হবে বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়া। ফলে সকলকে সাবধানে থাকার বার্তা দেওয়া হচ্ছে।

কিছুক্ষণের মধ্যে দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে ভারী বৃষ্টি

আবহাওয়া অফিসের লেটেস্ট আপডেট (Weather Update) অনুযায়ী, নিম্নচাপ, মৌসুমী অক্ষরেখা, ঘূর্ণাবর্ত ও ঘূর্ণায়মান মেঘের প্রভাবে কিছু কিছু অঞ্চলে অল্প সময়ের জন্য বৃষ্টি হতে পারে। আবার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও হতে পারে। সকাল থেকেই বাংলার আকাশ মেঘলা। বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। আগামী দু’দিনে তা আরও শক্তি বাড়িয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা অতিক্রম করবে । এর ফলে উপকূল ও তৎসংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্র উত্তাল থাকবে, যে কারণে আগামী সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃষ্টির কথা বললে, কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এর পাশাপাশি পাশাপাশি ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়াতেও ভারী বৃষ্টি হতে পারে।  বৃষ্টি সহযোগে  উল্লেখিত জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। আজ দক্ষিণ ২৪ পরগনার দু’-একটি জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং হাওড়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উপকূলবর্তী এলাকা, বিশেষ করে দুই মেদিনীপুরে বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি  থাকতে পারে। আগামী কয়েকদিন বৃষ্টির দাপট অব্যাহত থাকবে বলে খবর।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

রবিবার সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? এদিন শুধুমাত্র জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এর পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির অ্যালার্ট জারি করা হয়েছে।

আরও পড়ুনঃ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ভাগ্য ফিরবে পাঁচ রাশির, জেনে নিন বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী

আগামীকালের আবহাওয়া

সোমবার দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের কথা বললে, এদিন ভারী বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়।

Leave a Comment