সহেলি মিত্র, কলকাতাঃ বকেয়া ডিএ (Dearness allowance) মামলায় বিরাট তথ্য ফাঁস করলেন মামলাকারী মলয় মুখোপাধ্যায়। সম্প্রতি বলা হয়েছিল যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বকেয়া ডিএ দিতে চান, কিন্তু অর্থ দফতরে থাকা আমলারা নাকি দিতে চান না! সত্যিই কি তাই? এই বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট অফ এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। চলুন তিনি কী জানালেন সে বিষয়ে জেনে নেওয়া যাক।
ডিএ নিয়ে আবারও বিস্ফোরক সরকারি কর্মীরা
ইতিমধ্যে সরকারের তরফে বকেয়া টাকা দেওয়া শুরু হয়েছে। কেএমসি এলাকায় বসবাসকারী পেনশনভোগীরা ধাপে ধাপে টাকা পেতে শুরু করেছেন। এছাড়া অতীতেও কিছু কর্মী বকেয়া পেয়েছেন। অ্যাকাউন্টে ঢুকেছে লক্ষাধিক টাকা। তবে সবাই এখনও অবধি বকেয়া টাকা পাননি। দুর্গাপুজো আসতে খুব বেশি দেরি নেই। এহেন অবস্থায় বাকি বকেয়া টাকা আদৌ কি মিলবে? উঠছে প্রশ্ন। তবে এরই মাঝে আসল বোমাটা কিন্তু ফাটালেন মলয়বাবু (Malay Mukherjee)। মুখ্যমন্ত্রী ডিএ দিতে চান কিন্তু আমলারা চান না, এই বক্তব্যের পাল্টা জবাব দিলেন তিনি। এক ভিডিও বার্তায় মলয়বাবু জানান, ‘অর্থ দফতরে যে সকল আমলা আছেন সেই সকল আমলারা কিন্তু বিগত তৃণমূল সরকারে ছিল। সেই আমলারাই কিন্তু ডিএ ক্যালকুলেশন করেছে। তারপর নয়া সরকার এসেছে। সেই ক্যালকুলেশনের ওপরেই কিন্তু ডিএ-টা দেওয়া হচ্ছে।’
আরও পড়ুনঃ মুসলিম ছাত্রীদের ফ্রি টিউশনের ঘোষণা তামিলনাড়ু সরকারের, বছরে মিলবে ২০০০ টাকাও
তিনি আরও বলেন, ‘তাহলে মুখ্যমন্ত্রী দিতে চান আর আমলারা দিতে চায় না। এই কথাটার কোনও মানে নেই। যাদের বিচার বুদ্ধি আছে তাঁরা তো বুঝে নেবে যে বিগত দিনের শুরুটা করে দিয়েছিল, ২০১৬ থেকে ২০১৯ দিয়েছিল বিগত সরকার তাঁরাই তো ডিএ-টা কেটে দিয়েছে।’ এই নিয়ে কেউ কেউ বলছেন, ‘সরকারের বদল ঘটেছে, আমলাতন্ত সরকারি যন্ত্র বিকল করতে পারে, এটা সরকারের দেখা দরকার।’
আমলাতের বিরুদ্ধে অভিযোগ!
অন্য আরেকজন বইলেছেন, ‘ওই পুরাতন আমলাগুলোকে আগে বদলানো দরকার।’ আরও একজন লিখেছেন, ‘প্রাক্তন আর বর্তমান যদি একই হিসাবে চলে তাহলে কি পরিবর্তন হল। বিতর্কিত অফিসাররা স্বপদে বহাল।’ ভিডিও-র কমেন্টে আরেকজন লিখেছেন, ‘অভিরুপ সরকার ও তো আমলা ছিল। বতর্মানে অনেক সরকারি অফিস ইচ্ছাকৃত ভাবে পেনশনারদের Service Book upload করছেনা। শুধুমাত্র employee দের ( মানে শুধুমাত্র নিজেদের ) Service Book upload করছে। তাদের বক্তব্য পেনশনের ক্ষেত্রে কোনও অর্ডার নেই। সেই ক্ষেত্রে কি করনীয়? দয়াকরে জানাবেন। অবশ্য আপনাকে বলে কি লাভ? আপনিতো আবার বিষেশ বিশেষ লোকের উত্তর দেন।’