=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

কোটি কোটি টাকা জালিয়াতি, নীরব মোদির ভারতে প্রত্যর্পণ শুধু সময়ের অপেক্ষা

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশ থেকে পলাতক নীরব মোদির (Nirav Modi) ভারতে প্রত্যর্পণ শুধু সময়ের অপেক্ষা। এই বিশেষ প্রক্রিয়া এড়ানোর জন্য ভারতীয় হীরে ব্যবসায়ীর যে শেষ আইনি পথ খোলা ছিল সেটাও এখন বন্ধ। আসলে সম্প্রতি মানবাধিকার সংক্রান্ত ইউরোপীয় আদালতে বড় ধাক্কা খেয়েছেন নীরব মোদি। আর ঠিক সেই কারণেই এবার আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরে শাস্তির সম্মুখীন হতে হবে এই ব্যবসায়ীকে।

বড় বিপাকে নীরব মোদি

দেশ থেকে কোটি কোটি টাকা জালিয়াতি করে পালিয়ে ছিলেন গুজরাতের হীরে ব্যবসায়ী নীরব মোদি। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কোটি কোটি টাকা ঋণ নিয়ে দেশ ছাড়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এছাড়াও একাধিক প্রতারণা মামলায় নাম রয়েছে এই ভারতীয় ব্যবসায়ীর। মূলত সে কারণেই একগুচ্ছ অভিযোগের ভিত্তিতে 2018 সালে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হলে দেশ ছেড়ে পালান নরীব। এরপর অবশ্য লন্ডনের একটি জায়গা থেকে গ্রেফতার করা হয় তাঁকে।

জানা গিয়েছে, বছরের পর বছর ধরে লন্ডনের একটি জেলে বন্দি অবস্থায় রয়েছেন ইডি এবং সিবিআই উভয় তদন্তকারী সংস্থার ওয়ান্টেড তালিকায় থাকা নীরব মোদি। বিগত দিনগুলিতে নীরব মোদিকে দেশে ফিরিয়ে এনে আইনতভাবে ব্যবস্থা নেওয়ার জন্য যাবতীয় চেষ্টা করে গেছে নয়া দিল্লি। তবে বিদেশে বসে বিভিন্ন আইনি পথ কাজে লাগিয়ে এতদিন ভারতে প্রত্যর্পণ এড়িয়ে যাচ্ছিলেন মোদি।

এর আগে ভারতে প্রত্যর্পণ এর বিরুদ্ধে ব্রিটেনের আদালতের দ্বারস্থ হয়েছিলেন ভারতীয় ব্যবসায়ী। তবে গত মার্চে নীরব মোদির সমস্ত আবেদন খারিজ করে দেয় ব্রিটিশ হাইকোর্ট। পরবর্তীতে ইসিএইচআর এর দ্বারস্থ হয়েছিলেন তিনি। এর মাঝেই ব্রিটেনের কর্তৃপক্ষ নীরব মোদিকে ভারতে পাঠানোর সমস্ত প্রক্রিয়া শুরু করে দিয়েছিল। তবে ভারতীয় ব্যবসায়ীর কাছে বাঁচার শেষ রাস্তা ছিল ফ্রান্সের স্ট্র্যাসবুর্গে অবস্থিত এই আদালত।

অবশ্যই পড়ুন: শিয়ালদহ-বারাসাত রুটে ছুটল নতুন AC লোকাল, জানুন ট্রেনটির সময় ও ভাড়া

NDTV এর হাতে আসা কিছু তথ্য মারফত জানা গিয়েছে, প্রথমদিকে এই ইউরোপীয় আদালতে নিজের নাম পরিচয় গোপন করে রাখার আবেদন জানান নীরব। তাতে আদালত সম্মতি দিলেও এবার শোনা যাচ্ছে, ইউরোপীয় আদালতে পরাস্ত হয়েছেন ভারতীয় ব্যবসায়ী। এর ফলে নীরব মোদির কাছে আর কোনও আইনি রাস্তা খোলা থাকল না। সেক্ষেত্রে খুব শীঘ্রই এবার এই ভারতীয় ব্যবসায়ীর বিরুদ্ধে প্রশাসনিক প্রক্রিয়া শুরু করে দিতে পারে ব্রিটেনের কর্তৃপক্ষ। তাতে খুব শীঘ্রই ভারতে আনা হবে নীরব মোদিকে।

Leave a Comment