=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ক্রমাগত ব্যর্থ, শেষমেশ বৈভব সূর্যবংশীকে নিয়ে মুখ খুললেন ধোনি

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) ব্যাটিং দেখে মুগ্ধ প্রায় প্রত্যেক ভারতীয়! ইতিমধ্যেই ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকর থেকে শুরু করে এবি ডেভিলিয়ার্স, জস বাটলার এমনকি সৌরভ গাঙ্গুলির মতো তারকারা বিহারের এই খুদে ক্রিকেটার প্রসঙ্গে মুখ খুলেছেন। তাঁদের সকলের মুখেই শোনা গিয়েছে বৈভবের প্রশংসা। তবে আজ পর্যন্ত সাংবাদিকদের মুখোমুখি হয়ে বা প্রকাশ্যে বৈভব সম্পর্কে মতামত রাখতে দেখা যায়নি মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni)। শোনা যাচ্ছে, এবার ভারতীয় দলের এই 15 বছরের ক্রিকেটারকে নিয়ে মতামত প্রকাশ করেছেন মাহি।

বৈভবকে নিয়ে মুখ খুললেন মহেন্দ্র সিং ধোনি

বর্তমানে ইংল্যান্ডে 5 ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারতীয় দল। তবে ইংলিশদের সামনে কিছুতেই নিজেদের ব্যর্থতা ঢাকতে না পারায় সিরিজ হাতছাড়া হয়েছে শ্রেয়স আইয়ার বাহিনীর। এই সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে বৈভব সূর্যবংশীর অভিষেক হলেও ব্যাট হাতে নিজেকে প্রমাণ করতে ব্যর্থ এই খুদে ক্রিকেটার। পরপর তিনটি ম্যাচে সুযোগ পেয়ে তিনটির কোনওটিতেই সেভাবে দলকে সঙ্গ দিতে পারেননি এই খেলোয়াড়।

এদিকে ভারতীয় দলের ম্যাচ দেখতে সম্প্রতি ইংল্যান্ড সফর করেছেন মহেন্দ্র সিং ধোনি। সেখানেই ক্রীড়া সাংবাদিক বিমল কুমারের সাথে কথা বলার সময় বৈভব সূর্যবংশী প্রসঙ্গে মুখ খোলেন ধোনি। তাঁর সাথে সাক্ষাতের বিষয় নিয়েও কথা বলেন মাহি। এক ভিডিও বার্তায় বিমল কুমার জানিয়েছেন, তিনি মহেন্দ্র সিং ধোনিকে প্রশ্ন করেছিলেন বৈভবের সাথে সে কি কখনও দেখা করেছে? উত্তরের মাহি জানিয়েছিলেন, বৈভবের সাথে আলাদা করে তাঁর কখনই কথা হয়নি। তবে একবার দেখা হয়েছিল।

অবশ্যই পড়ুন: শীঘ্রই ঘটতে পারে বড় কিছু! POK হাতছাড়া হতে চলেছে পাকিস্তানের?

পরবর্তীতে বিমল কুমার মহেন্দ্র সিং ধোনিকে প্রশ্ন করেন তিনি বৈভব সম্পর্কে কী ভাবেন? উত্তরে মাহি জানিয়েছিলেন, “গোটা বিশ্ব বৈভব সূর্যবংশীকে দেখছে। ওর মধ্যে অবশ্যই কিছু করে দেখানোর সম্ভাবনা রয়েছে।” বলাই বাহুল্য, বৈভব সূর্যবংশীর কোচ মনিশ ওঝা মহেন্দ্র সিং ধোনির পুরনো বন্ধু। মাহির সাথে ঘরোয়া ক্রিকেটে বেশ কয়েকবার খেলেছেন এই ভারতীয়।

Leave a Comment