খেলতেন মহামেডানে, ISL-এ খেলা সেই প্লেয়ার এবার মাতাবেন ইউরোপা লিগে

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আর্থিক অনটনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে ময়দান প্রধান মহামেডান স্পোর্টিংকে। সেই দলের হয়েই একটা সময় ইন্ডিয়ান সুপার লিগে মাঠে ছোটাছুটি করেছিলেন ব্রাজিলের ফরোয়ার্ড (Brazilian Footballer) কার্লোস ফ্রাঙ্কা (Franca)। যাঁরা, ময়দানের খবর রাখেন তাঁদের কাছে এই নাম একেবারেই অচেনা নয়। কলকাতায় খেলে যাওয়া সেই ব্রাজিলিয়ান ফুটবলার এবার সুযোগ পেলেন ইউরোপিয়ান ফুটবলের নামজাদা ইউরোপা লিগে। খেলবেন এফসি আরারাত আর্মেনিয়ার হয়ে।

ফ্রাঙ্কার ফুটবল জীবনে বড় প্রাপ্তি

দলের শক্তি বাড়াতে বিশেষ করে ইন্ডিয়ান সুপার লিগের কথা মাথায় রেখে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফ্রাঙ্কাকে সই করিয়ে নিয়েছিল সাদাকালোদের ম্যানেজমেন্ট। আশা ছিল, দলের হয়ে দেশের সবচেয়ে বড় ফুটবল লিগে ঝড় তুলবেন তিনি। তবে প্রত্যাশা পূরণ করতে পারেননি এই ফুটবলার। গোটা টুর্নামেন্টে করেছিলেন মাত্র একটি গোল। সেটা অবশ্য ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। তবে কলকাতার দলের হয়ে মাঠ কাঁপাতে সেভাবে না পারলেও পরে নিজেকে পুরোপুরি বদলে ফেলেছিলেন এই ব্রাজিলিয়ান।

একটু একটু করে নিজের উন্নতির কাজটা শুরু করেছিলেন  ইন্দোনেশিয়ার পার্সিজেপে। সেই সূত্র ধরেই এবার ইউরোপা লিগের আরারাতে সুযোগ পেয়েছেন তিনি। দলটির হয়েও দুর্দান্ত ফুটবল খেলছেন নেই ব্রাজিলিয়ান। আর্মেনিয়ার এই ক্লাবের হয়ে চ্যাম্পিয়নস লিগের ছয়টি ম্যাচে দুটি গোল করার সাথে সাথে একটি অ্যাসিস্টও করেছিলেন মহামেডানে খেলে যাওয়া ফ্রাঙ্কা। যদিও যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে খেলতে গিয়ে হেরে যেতে হয়েছিল ফ্রাঙ্কাদের। যার ফলে শেষ পর্যন্ত ইউরোপা লিগের যোগ্যতা অর্জন পর্বের চূড়ান্ত প্লে অফে জায়গা নিশ্চিত করে দুই পর্ব মিলিয়ে ইউনিভার্সিটি ক্রাইওভাকে 2-1 ব্যবধানে হারায় আরারাত।

আরও পড়ুন: রাজ্যে চালু হচ্ছে প্রিপেড স্মার্টমিটার পরিষেবা, কবে? রইল তারিখ

বলাই বাহুল্য, ময়দানে কান পাতলে শোনা যায় এই ব্রাজিলিয়ান ফুটবলারকে মহামেডানের কাছ থেকে একপ্রকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল বেশ কয়েকটি  দল। সেভাবে ছন্দে না থাকলেও ISL এর কিছু জনপ্রিয় দল ফ্রাঙ্কাকে নিতে চেয়েছিল বলেই সূত্রের খবর। যদিও শেষ পর্যন্ত ভারতীয় ফুটবল ছেড়ে চলে যেতে হয়েছিল তাঁকে। তবে এখন ফ্রাঙ্কার কাছে সুযোগ রয়েছে ফুটবলে নিজেকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার।

Leave a Comment