প্রীতি পোদ্দার, কলকাতা: বর্ষার সময় পেরিয়ে গেলেও দক্ষিণবঙ্গে এখনও কাটেনি বৃষ্টির রেশ, আসলে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে, তার প্রভাবেই উত্তর (North Bengal) থেকে দক্ষিণে (South Bengal) বৃষ্টি হচ্ছে অনবরত। তার উপর এখনও সক্রিয় রয়েছে বর্ষাকালীন অক্ষরেখা। আর এই দুইয়ের জোড়া ফলায় আগামীকালও (Weather Tomorrow) কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজকের আবহাওয়া- https://indiahood.in/weather/
কলকাতায় আগামীকালের আবহাওয়া
শনিবার বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ায় বৃষ্টির রেশ এখনও কাটতে চাইছে না, আজ সকাল থেকেই রোদ বৃষ্টির ছবি দেখা যাচ্ছে। আগামীকালও কলকাতায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনাই বেশি। তবে মাঝে মধ্যে রোদের দেখা মিলতে পারে। যদিও দিনের বিভিন্ন সময় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দেখা যাবে শহর। সেই সঙ্গে হাওয়ার গতি হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি।
আগামীকালের আবহাওয়া – https://indiahood.in/weather-tomorrow/
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমগ্র জেলায় হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই মেঘলা আকাশ থাকবে, মাঝে মধ্যেই রোদের ঝলক দেখা গেলেও সেটা খুবই সাময়িক। হাওয়া অফিস জানিয়েছে আগামীকাল এবং সোমবার, ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে।
এছাড়াও হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে হালকা থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুধু বৃষ্টি নয়, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়াও। তবে দক্ষিণবঙ্গের কোথাও আপাতত আর ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই।
আরও পড়ুন: কলকাতায় নয়া চমক, শীঘ্রই গঙ্গায় নামবে দেশের প্রথম ব্যাটারিচালিত যাত্রীবাহী ভেসেল
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বর্ষণ হতে পারে আগামীকাল, রবিবার। তবে বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। সঙ্গে বইবে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। আগামী বেশ কয়েকদিন এই বৃষ্টির রেশ বজায় থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।