=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

খোলা যাবে বুলেটের শোরুম, একটা সময় ফ্রিতে পাওয়া Bitcoin-র দাম ছাড়াল ৬২,০০,০০০

বিক্রম ব্যানার্জী, কলকাতা: একটা সময় কেউ কিনত না। 2019 এ শুরুর দিকে বিটকয়েন নামক ক্রিপ্টো কারেন্সি (Cryptocurrency) সম্পর্কে কোনও ধারণাই ছিল না বিনিয়োগকারীদের। যাঁদের অল্পবিস্তর ছিল তাঁদের মধ্যে অনেকেই দু একটি বিটকয়েন (Bitcoin) বিনামূল্যে পেয়েছিলেন। আজকের দিনে মালামাল সেই সব ভাগ্যবানরা। আসলে, বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং সর্ব বৃহৎ ক্রিপ্টো কারেন্সি যদি কিছু থেকে থাকে সেটা বিটকয়েন। শূন্য থেকে আজ এই কারেন্সির একটির দাম 62 লাখ ছাড়িয়েছে। বিশেষ করে গত সোমবার ইয়ান এবং আমেরিকার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হতেই ব্যাপক উত্থান দেখা দেয় বিটকয়েনের দামে।

ঝড়ের গতিতে বাড়ছে বিটকয়েনের দাম!

গত সোমবার, জল্পনার মাঝেই আমেরিকা এবং ইরানের মধ্যে স্বাক্ষরিত হয় শান্তি চুক্তি। এরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আর এমন খবর প্রকাশ্যে আসা মাত্রই শেয়ার বাজারে সবুজ ঝড়ের পাশাপাশি সমস্ত বাধা কাটিয়ে উর্ধ্বমুখী হয় ক্রিপ্টোর বাজার। এদিনই প্রাথমিক লেনদেনের পর বিটকয়েনের দাম বেড়ে দাঁড়িয়েছিল 65,400 ডলারে। আজকের দিনে সেই দামটা অনেকটাই বেশি!

বলাই বাহুল্য, বর্তমানে ভারতে একটি বিটকয়েনের দাম 62 লাখেরও বেশি। আমেরিকা এবং ইরানের চুক্তির পর বিটকয়েনের এমন উত্থান গত দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। বলে রাখা ভাল, 2024 সালে 60,000 ডলারেরও নিচে নেমে গিয়েছিল বিটকয়েনের দাম। অনেকেই ভেবেছিলেন হয়তো এখান থেকে অনেকটাই পড়তে পারে বিটকয়েনের বাজার দর। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি চুক্তির ঘোষণা বিটকয়েনকে একেবারে শিখরে পৌঁছে দিল! বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, এই ধারা অব্যাহত থাকলে একটা সময় একটা বিটকয়েনের দাম 1 কোটি টাকা হয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

অবশ্যই পড়ুন: ১২ পাহাড়ের সমন্বয়, বর্ষায় বেরোনোর নতুন ঠিকানা, ডাকছে বাঁকুড়ার ‘বারোঘুটু’

উল্লেখ্য, সম্প্রতি বিটকয়েনের দামে ব্যাপক উত্থানের পাশাপাশি লাফিয়ে বাড়ছে বিশ্ব বাজারের দ্বিতীয় বৃহত্তম ডিজিটাল সম্পদ বা ক্রিপ্টো কারেন্সি ইথেরিয়ামের দামও। গত সোমবার, শান্তি চুক্তির পর এটির দাম 1,731 ডলারে দাঁড়িয়েছিল। যদিও বর্তমানে ইথোরিয়ামের বাজার দর 1792.67 ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় 1 লাখ 69 হাজারেরও বেশি।

Leave a Comment