=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

গণনায় কেন্দ্রীয় কর্মী নিযুক্তিতে হাইকোর্টের সায়, এবার সুপ্রিম কোর্টে তৃণমূল

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026) মিটে গিয়েছে। আর ভোট পর্ব মিটতেই ভোট গণনায় শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ নিয়ে আপত্তি প্রকাশ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিল শাসক দল তৃণমূল কংগ্রেস। সর্বোচ্চ আদালতে সেই মামলার শুনানি চলাকালীন নির্বাচন কমিশন পক্ষের আইনজীবী এবং শাসকদলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে চলে দ্বৈরথ। পরবর্তীতে রাজ্যের মামলা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। আর তারপরেই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের (Supreme Court Of India) দ্বারস্থ হল তৃণমূল। জানা যাচ্ছে, ইতিমধ্যেই বঙ্গের শাসকদলের মামলা গ্রহণ করেছে দেশের শীর্ষ আদালত।

কবে হবে শুনানি?

রাজ্যের ভোট গণনা কেন্দ্রে কেন শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ করল নির্বাচন কমিশন? এমন প্রশ্ন তুলেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। তবে ভোট গণনা কেন্দ্রে কাউন্টিং সুপারভাইজার হিসেবে কেন্দ্রীয় সরকারি কর্মচারী নিয়োগের যে সিদ্ধান্ত কমিশন নিয়েছে তাতে হস্তক্ষেপ করেনি হাইকোর্ট। এ নিয়ে আদালতের বিচারপতি কৃষ্ণ রাও মামলার শুনানি চলাকালীন জানিয়েছিলেন, কমিশন কেন্দ্রীয় সরকারী কর্মী নিয়োগ করে ভুল কিছু করেনি। এই সিদ্ধান্ত বৈধ। সম্পূর্ণ আইনি পদ্ধতিতে এই নিয়োগ করা হয়েছে।

এদিন আদালতের পর্যবেক্ষণ ছিল, কমিশন আইনের বাইরে নয়। নির্বাচন কমিশন যে নিয়োগ করেছে তা একেবারে যথাযথ। মামলাকারীদের অভিযোগ প্রমাণহীন। তবে পরবর্তীতে যদি গণনায় কারচুপি হয় তাহলে ইলেকশন পিটিশন এর মাধ্যমে চ্যালেঞ্জ করা যাবে। এ কথা বলেই শাসক দলের মামলা খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবার হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দেশের শীর্ষ আদালতে মামলা দাখিল করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

অবশ্যই পড়ুন: বাসন্তী নয়, ট্রাই করুন খোয়া ক্ষীরের সাদা পোলাও, জিভে লেগে থাকবে স্বাদ

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সুপ্রিম কোর্ট তৃণমূল কংগ্রেসের মামলা গ্রহণ করার পরই জানিয়ে দেওয়া হয়েছে আগামীকাল অর্থাৎ শনিবার সকাল সাড়ে দশটায় বিচারপতি পিএস নরসিংহ এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে এই মামলার শুনানি হবে। বিচারপতিরা মনোযোগ সহকারে তৃণমূলের মামলা শুনবেন। এখন দেখার দেশের শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তকেই বহাল রাখে নাকি নতুন কোনও নির্দেশ দেয়!

Leave a Comment