=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বাপ বাপ বলে পালাবে ইঁদুর! ৪ ঘরোয়া উপায়েই মিলবে মুক্তি

প্রীতি পোদ্দার, কলকাতা: ঘর, বাড়ি এবং অফিস পরিষ্কার (Cleaning Tips) রাখতে কে না চায়। কিন্তু বাড়িতে যদি একবার একটি ইঁদুর বাসা বাঁধা তাহলে আর রক্ষে নেই। কারণ ইঁদুর একাধিক রোগের কারণ হতে পারে। শুধু কি তাই? বাড়ির পুরনো কাগজপত্র, বই এমনকি ইস্ত্রির তার, সবই কেটে রাখে ওই বদমাশ। বাদ যাবে না শখের জমা কাপড়। স্বাভাবিকভাবেই বাড়িতে ইঁদুর ঢোকা মানে এক ধরনের আতঙ্ক। তাই বাড়িতে ইঁদুরের উৎপাত থেকে মুক্তি (Rats Removing Tips) পেতে অবশ্যই মেনে চলুন ৪ টি ঘরোয়া উপায়।

বাড়ির পরিবেশ খারাপ করে ইঁদুর

বাড়িতে ইঁদুর ঢোকা মানে শরীর স্বাস্থ্যের বারোটা বেজে যাওয়া। অনেকেই এই প্রাণীর কামড়কে গুরুত্ব দেয় না। কিন্তু চিকিৎসা বিজ্ঞানের মতে, ইঁদুরের কামড় একেবারেই হালকাভাবে নেওয়ার বিষয় নয়, কারণ এর মাধ্যমে শরীরে নানা ধরনের জীবাণু প্রবেশ করতে পারে। এমনকি বাস্তু শাস্ত্রেও বাড়িতে অধিক সংখ্যক ইঁদুরের আনাগোনাকে খুব একটা শুভ লক্ষণ মনে করা হয় না। তাহলে চলুন আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক কোন কোন ঘরোয়া পদ্ধতিতে এই ইঁদুর বাড়ি থেকে দূর করা যায়।

লঙ্কার গুঁড়ো

বাড়ি থেকে ইঁদুর পুরোপুরি তাড়ানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কাগুঁড়ো থাকলে যেমন ঘরে পিঁপড়ে, ছারপোকা আসে না, ঠিক তেমনই ইঁদুরও প্রবেশ করতে পারে না। তাই যে সব জায়গায় বেশি ইঁদুর দেখা যাচ্ছে, সেখানে একটি কাপড়ের টুকরোয় লাল লঙ্কাগুঁড়ো দিয়ে মুড়ে রেখে দিন। দেখবেন কিছুদিন পরেই ইঁদুরের তাণ্ডব দেখা যাবে না।

ফিটকিরি

ইঁদুর তাড়াতে ফিটকিরি খুবই কার্যকরী ভূমিকা পালন করে। প্রথমে ফিটকিরি ভালো করে পিষে গুঁড়ো করে নিতে হবে। তারপর, সেই গুঁড়োটি একটি স্প্রে বোতলে ভরে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার বাড়ির যেখানে যেখানে ইঁদুরের প্রভাব দেখা যাবে সেখানে সেখানে স্প্রে করে নিতে হবে।

রসুন এবং পেঁয়াজের স্প্রে

অনেকেই উগ্র রসুন এবং পেঁয়াজের গন্ধ সহ্য করতে পারে না, ইঁদুরও তাই। সেক্ষেত্রে খুব সহজেই ইঁদুর তাড়ানোর জন্য ব্যবহার করতে পারেন রসুন এবং পেঁয়াজের স্প্রে। প্রথমে একটি স্প্রে বোতলে পেঁয়াজ রসুন কুচি করে কেটে একসঙ্গে মিশিয়ে জল দিয়ে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া দেওয়ার পর বাড়ির কোণে বা যেখানেই ইঁদুর দেখবেন সেখানে স্প্রে করে দিলেই ব্যাপক কাজ করবে।

আরও পড়ুন: ৪টি ঘরোয়া উপায়েই রান্নাঘর থেকে দূর করুন আরশোলা

কর্পূর

বাড়ি থেকে ইঁদুর তাড়ানোর মোক্ষম উপায় হল কর্পূর। এর গন্ধ বেশ কড়া থাকে। তাই ইঁদুররা এই গন্ধ পছন্দ করে না। তাই ঘরের কোণায় কোণায় কর্পূরের টুকরো রেখে দিলে ইঁদুর অবিলম্বে সেই জায়গা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে।

Leave a Comment