=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

গম্ভীর বাদ? নতুন কোচের সাথে T20 সিরিজ খেলতে জিম্বাবুয়ের পথে রওনা হল টিম ইন্ডিয়া

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পরপর দুটি টি-টোয়েন্টি সিরিজে হারের পর এবার জিম্বাবুয়ের (Zimbabwe) বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলেছে ভারতীয় দল (Team India)। সেই মর্মে, ইতিমধ্যেই জিম্বাবুয়েতে উড়ে গিয়েছে টিম ইন্ডিয়া। তবে প্রধান কোচ গৌতম গম্ভীর নন বরং জিম্বাবুয়ে সিরিজের দায়িত্ব দেওয়া হয়েছে অন্য আরেক কোচকে। তিনিই এই তিন ম্যাচের সিরিজে ভারতীয় দলকে কোচিং করাবেন। বলে রাখা প্রয়োজন, এই সিরিজে ভারতীয় দলের সদস্য বৈভব সূর্যবংশীও।

ভারতীয় দলের প্রধান কোচের পদ থেকে বাদ গৌতম গম্ভীর?

প্রথমে আয়ারল্যান্ড এবং পরে ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে হেরে একেবারে নাক কাটা গিয়েছে ভারতের। যার ফলস্বরূপ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের টি-টোয়েন্টি তালিকায় শীর্ষস্থান থেকে দুই নম্বরে নেমে এসেছে ভারত। এমতাবস্থায়, প্রধান কোচ গৌতম গম্ভীরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। দলের পরাজয়ে এই ব্যক্তির সমালোচনা করতে ছাড়েননি কেউই। ঠিক সেই পর্বে এবার শোনা যাচ্ছে, জিম্বাবুয়ে সিরিজে ভারতের কোচ থাকছেন না গম্ভীর। আসলে, ভারতীয় ক্রিকেট বোর্ড এই জিম্বাবুয়ে সিরিজে টিম ইন্ডিয়ার প্রধান কোচ করে পাঠাচ্ছে ভিভিএস লক্ষ্মণকে। অন্যদিকে আপাতত বিশ্রামে রাখা হয়েছে গৌতম গম্ভীরকে। তবে তাঁকে প্রধান কোচের পদ থেকে এখনই সরিয়ে দেওয়া হবে কিনা সেই সংক্রান্ত কোনও সুস্পষ্ট তথ্য মেলেনি। এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ড সোশ্যাল মিডিয়ায় টিম ইন্ডিয়ার জিম্বাবুয়ে সিরিজের জন্য রওনা দেওয়ার ছবি আপলোড করেছে।

অবশ্যই পড়ুন: সর্বোচ্চ গোলদাতা থেকে গোল্ডেন বুট, সব ক্ষেত্রেই মেসিকে পেছনে ফেললেন এমবাপে

BCCI এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করা ছবিগুলিতে বৈভব সূর্যবংশী থেকে শুরু করে তিলক বর্মা, ভিভিএস লক্ষ্মণদের দেখা গিয়েছে। তবে জিম্বাবুয়ের উদ্দেশ্যে রওনা হওয়া টিম ইন্ডিয়ায় দেখা মেলেনি বেশ কিছু পরিচিত মুখের। শোনা যাচ্ছে, ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি ওয়ানডে সিরিজ শেষ হয়ে গেলেই সরাসরি জিম্বাবুয়ে পৌঁছে যাবেন অধিনায়ক শ্রেয়স আইয়ার থেকে শুরু করে শিবম দুবে, হর্ষ দুবে, ঈশান কিষাণ এবং প্রিন্স যাদবরা।

Leave a Comment