=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

“দিদির জন্য খুব খারাপ লাগছে…” দল ছাড়বেন তিনিও? জানিয়ে দিলেন বাবুল সুপ্রিয়

সৌভিক মুখার্জী, কলকাতা: বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর ঘর ভেঙেছে তৃণমূল কংগ্রেসের। বিধানসভা থেকে শুরু করে রাজ্যসভা বা লোকসভা, সবেতেই দলে ভাঙন অব্যহত। নির্বাচনের আগেই বাবুল সুপ্রিয় (Babul Supriyo), কোয়েল মল্লিক সহ চারজনকে রাজ্যসভার সাংসদ বানিয়েছিল তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই কোয়েল মল্লিক ইস্তফা দিয়েছেন। এছাড়া আরও তিনজন রাজ্যসভার সাংসদ বিজেপিতে যোগদান করেছেন। এবার মুখ খুললেন বাবুল সুপ্রিয়।

দিদির জন্য খারাপ লাগছে বাবুলের

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এদিন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী বাবুল সুপ্রিয় জানান, “দিদির জন্য খুবই খারাপ লাগছে। এতই যখন ওরা বলছেন, তাহলে পদ থেকে ইস্তফা দিয়ে নির্বাচনে লড়ুন। সব কাজ তো আর করে দেওয়া যায় না। কিন্তু পপুলার হলে তারা অবশ্যই জিতবে। দিদির জন্য মনটা খারাপ লাগছে। যাদেরকে আঙুল ধরে তুলে এনেছিলেন এবং বিশ্বাস করেছিলেন, তারাই আজ বেইমানি করল। তারা যদি জিজ্ঞাসা করে কে তৃণমূল? তাহলে আজ কী হবে?”

মমতার সঙ্গেই আছেন বাবুল

এদিন বিদ্রোহীদের কটাক্ষ করে বাবুল সুপ্রিয় স্পষ্ট দাবি করেন, “এতই যখন বলছেন তাহলে পদত্যাগ করুন। নির্বাচনে আবারও লড়ুন।” পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন বলে জানান বাবুল। এমনকি রাজ্যসভার সমস্ত ইস্যুগুলি তুলে ধরবে বলেই জানিয়েছেন গায়ক। আসলে এবার বিধানসভা থেকে শুরু করে লোকসভা, সবাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করছেন। অভিষেকের সঙ্গে তারা কাজ করতে চান না। এই দাবি তুলেই ভাঙন ধরেছে দলে। এমনকি গতকাল অভিষেক নিজেই বলেছেন যে, “আপনারা দলে ফিরে আসুন। আমি এক ঘণ্টার মধ্যে ইস্তফা দিচ্ছি।”

আরও পড়ুন: ৪০ বছরের সম্পর্কে ইতি, তৃণমূল ছাড়লেন রাজ্যের দু’বারের মন্ত্রী

তবে ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে বাবুল সুপ্রিয় স্পষ্ট জানান যে, “বিজেপিতে যাব না, এ কথা আমি কেন বলব? আমি কি মালা কিনে রেখেছি? নাকি ওরা মালা নিয়ে অপেক্ষা করছে? আগামী ছয়বছর শান্তভাবে কাজ করতে চাই। আমি এ বিষয়ে কিছু বলতে চাই না। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানেই দাঁড়িয়ে থাকতে চাই। রাঘব চাড্ডা হওয়ার ইচ্ছা আমার মধ্যে নেই। তবে ঋতব্রত শিবিরের কয়েকজনের সঙ্গে দেখা হয়েছিল। তারা কেমন যেন চোখে চোখ মোলাতেই পারছে না। ২১ জুলাই আমি দিদির সঙ্গেই থাকব। নেত্রী যেমনটা বলবে ঠিক তেমনটাই করব। আমি দিদির সঙ্গেই আছি।”

Leave a Comment